• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ২৪, ২০২৬
in আন্তর্জাতিক
0
হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে প্রথমবারের মতো ভারত থেকে যাত্রীবাহী ট্রেনের কোচ আসতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই হবে ভারত থেকে বাংলাদেশে ট্রেনের কোচ সরবরাহের প্রথম চালান। বুধবার (২৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী জুলাই মাসেই ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের একটি পূর্ণাঙ্গ রেক বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম চালানের ২০টি কোচ ইতোমধ্যে রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে এবং একই সময়ে হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত থেকে ৯১৫ কোটি রুপির বিনিময়ে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ, যার অংশ হিসেবে জুলাইয়ে আসতে যাওয়া ২০টি কোচ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে ভারতীয় রেলওয়ের রপ্তানি শাখা ‘রাইটস’ বাংলাদেশ রেলওয়ের জন্য এই ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে, যা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চুক্তিটি পায় রাইটস। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে এসব কোচ তৈরি করা হচ্ছে। শুধু কোচ সরবরাহ নয়, ট্রেনের নকশা, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণের দায়িত্বও পালন করবে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ৩৬ মাসের মধ্যে সব কোচ সরবরাহ ও চালু করতে হবে, এরপর থাকবে আরও ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধা।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রকল্পটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে পড়েছিল, তবে বর্তমানে কাজ আবার স্বাভাবিক গতিতে এগোচ্ছে। রাইটসের ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল বলেন, এই প্রকল্প থেকে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে এবং ২০২৭ অর্থবছরের মধ্যেই বাংলাদেশে কোচ সরবরাহ কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ভারত সরকার বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল।

Tags: BangladeshIndiadwnnRailwayRailwayProjectTrainCoach
ShareTweetSend

সর্বশেষ

ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

মাত্র ৩০ সেকেন্ডে মন ভালো করার সহজ উপায়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

পান্থ আফজালের সঙ্গে নাজিয়া হক অর্ষার সংসার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলাপ

কাজী ফার্মসের মাফিন কেক খাওয়ার অযোগ্য, ৮ লাখ টাকা জরিমানা

গ্যাস সিলিন্ডার আঁকড়ে ১০ ঘণ্টার জীবনযুদ্ধ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডে মন ভালো করার সহজ উপায়

মাত্র ৩০ সেকেন্ডে মন ভালো করার সহজ উপায়

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.