ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার অর্জন করেছে। প্রতিষ্ঠানটির উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম ব্যবসায়িক অংশীদারদের দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ করে দিয়ে খুচরা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনায় এই স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি, ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’ ক্যাটাগরিতে সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ। এসব স্বীকৃতি টেকসই উন্নয়ন, তথ্যনির্ভর সম্পৃক্ততা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দীর্ঘস্থায়ী সুফল পৌঁছে দেওয়ার প্রতিচ্ছবি। ছয় দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি বিশ্বস্ত ব্র্যান্ড ও খুচরা অংশীদারদের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ ভোক্তাকে সেবা দিচ্ছে। আগামী দিনে আরও অন্তর্ভুক্তিমূলক, দৃঢ় ও সময়োপযোগী খুচরা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে কাজ চালিয়ে যাবে ইউনিলিভার বাংলাদেশ।



