কলকাতায় লিওনেল মেসির ৭০ ফুট উঁচু সোনালি রঙের ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। গত বছর ডিসেম্বরে মেসির আগমন উপলক্ষ্যে নির্মিত এই ভাস্কর্যটিতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা অবস্থায় দেখা যাচ্ছিল তাকে। অনলাইনে ভাস্কর্যটির উদ্বোধন করেছিলেন মেসি নিজেই। কিন্তু স্থানীয়দের অভিযোগের পর ক্রেন ও দড়ির সাহায্যে এটি তুলে নিয়ে যাওয়া হয়। পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি জানিয়েছেন, আপাতত ভাস্কর্যটি সরকারি গুদামে রাখা হবে, পরে নতুন স্থানে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় নির্মিত এই ভাস্কর্যটিকে নতুন ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক ‘দৃষ্টিকটু’ বলে সমালোচনা করেছিলেন।



