• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর হানা, টেক্সাসে দুর্যোগ ঘোষণা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ৬, ২০২৬
in আন্তর্জাতিক
0
যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর হানা, টেক্সাসে দুর্যোগ ঘোষণা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মাংসখেকো ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ পরজীবী শনাক্ত হওয়ায় সেখান থেকে গবাদিপশু আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। শুক্রবার (৫ জুন) কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সি (সিএফআইএ) জানিয়েছে, গত ২১ দিনের মধ্যে টেক্সাসে ছিল এমন গরু ও ঘোড়া আপাতত কানাডায় ঢুকতে পারবে না। অপরদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, টেক্সাসে দ্বিতীয় একটি বাছুরের শরীরেও এই পরজীবী পাওয়া গেছে। এর আগে প্রথম একটি বাছুরে শনাক্ত হয়েছিল। এই দুটি ঘটনার পর টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট শুক্রবার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর বলেন, গ্রীষ্মকালজুড়ে এটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং টেক্সাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গরু ও গরুর মাংস উৎপাদনকারী রাজ্য হওয়ায় এটি কৃষি খাতের জন্য বড় হুমকি।

কী এই নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম?

এটি এক ধরনের মাছি যার লার্ভা (শুয়োপোকা) মাংস খায়। স্ত্রী মাছি জীবিত প্রাণী বা মানুষের খোলা ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া লার্ভাগুলো ধারালো মুখ দিয়ে মাংসের ভেতর ঢুকে পড়ে এবং চিকিৎসা না করলে আক্রান্ত প্রাণী বা মানুষ মারাও যেতে পারে। গত বুধবার মার্কিন কর্মকর্তারা জানান, ৬০ বছরের মধ্যে টেক্সাসে প্রথমবার এই পরজীবী ধরা পড়েছে। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে লা প্রাইর এলাকায় তিন সপ্তাহ বয়সী এক বাছুরের নাভিতে লার্ভা পাওয়া যায়। শুক্রবার আরেকটি ঘটনা ঘটে জাভালা কাউন্টিতে, যেখানে এক মাস বয়সী আরেক বাছুরের শরীরে একই পরজীবী শনাক্ত হয়; এটি প্রথম স্থান থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে। দুটি ঘটনাই ২০ কিলোমিটারের নিয়ন্ত্রণ এলাকার মধ্যে পড়ায় কর্তৃপক্ষ কোয়ারেন্টিন, পশু চলাচল নিয়ন্ত্রণ ও নিবিড় নজরদারি শুরু করেছে। কর্মকর্তারা মনে করছেন, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে উত্তর দিকে এগিয়ে আসছে এই সংক্রমণ।

কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ঠান্ডা আবহাওয়ার কারণে এই পরজীবী বড় আকারে ছড়ানোর সম্ভাবনা কম। তবুও খামারিদের পশুর ক্ষতস্থান, দুর্গন্ধযুক্ত বা পুঁজ বের হওয়া জায়গা নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং টেক্সাস ভ্রমণ করলে পোষা প্রাণীদেরও পরীক্ষা করাতে বলা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গবাদিপশুর বড় বাণিজ্য রয়েছে। ২০২৫ সালে কানাডা যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ গরু আমদানি করেছে। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রে স্ক্রুওয়ার্ম নির্মূল হয়েছে বলে ঘোষণা দেওয়া হলেও তারপরেও মাঝে-মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এবার কর্তৃপক্ষ শত শত কোটি জিনগতভাবে পরিবর্তিত বন্ধ্যা মাছি ছাড়ার পরিকল্পনা করেছে। এছাড়া বিশেষ প্রশিক্ষিত স্নিফার কুকুর দিয়ে সংক্রমণ শনাক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, এসব পদক্ষেপ সংক্রমণ পুরোপুরি আটকাতে পারবে কি না, তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: সিবিসি নিউজ

Tags: dwnnLivestockHealthMeatEatingParasiteNewWorldScrewwormTexasDisaster
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.