• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

মুক্তিযুদ্ধে ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান আর নেই

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৬, ২০২৫
in বাংলাদেশ
0
মুক্তিযুদ্ধে ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান আর নেই

নওগাঁর বীর মুক্তিযোদ্ধা ও ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ওহিদুর বাহিনীর সাবেক মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু।

ওহিদুর রহমান ছিলেন একজন সংগঠক এবং মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখা এক সাহসী যোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিস্তীর্ণ অঞ্চলে গঠিত হয়েছিল এক বিশাল গেরিলা বাহিনী, যা পরবর্তীতে ‘ওহিদুর বাহিনী’ নামে পরিচিতি লাভ করে। প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধা নিয়ে গঠিত এই বাহিনীর নেতৃত্বে ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কৃষক নেতা ওহিদুর রহমান। চার জেলার ১৪টি থানাজুড়ে এই বাহিনীর কার্যক্রম বিস্তৃত ছিল। আত্রাই, ছোট যমুনা, ফক্কিনী, খাজুরা, নাগরসহ ৬টি নদী এবং ১৩টি বিলজুড়ে ছিল তাদের চলাচলের পথ। বাহিনীটি জলপথেই চলাচল করত, আর স্থানীয়রা তাদের নৌকার বহরকে ‘ওহিদুরের বায়ান্ন ডিঙ্গি’ বলে ডাকত।

১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর, সাহসী এই বাহিনী আত্রাইয়ের সাহাগোলা ব্রিজ উড়িয়ে দেয়, যার ফলে ১০৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। অথচ এই সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ভারতের নকশাল নেতা চারু মজুমদারের রাজনৈতিক পথ অনুসরণ করে মুক্তিযুদ্ধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে ওহিদুর রহমান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং নিজেই গঠন করেন প্রতিরোধ বাহিনী।

স্বাধীনতা-পরবর্তী সময়েও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাণীনগর-আত্রাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

ওহিদুর রহমান ১৯৪৩ সালে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় জন্মগ্রহণ করেন। কলেজজীবনে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে তার পদচারণা শুরু হয়। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তাঁর জানাজা আজ বাদ এশা নওগাঁ নওজোয়ান মাঠে এবং আগামীকাল রবিবার সকাল ১০টায় নিজ গ্রাম আত্রাই উপজেলার রসুলপুরে অনুষ্ঠিত হবে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.