• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

মা ইলিশ সংরক্ষণে কোস্টগার্ড পূর্ব জোনের অভিযান, চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৬, ২০২৬
in বাংলাদেশ
0
মা ইলিশ সংরক্ষণে কোস্টগার্ড পূর্ব জোনের অভিযান, চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বাংলাদেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোস্টগার্ড। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে বাহিনীটি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

‘মা ইলিশ সংরক্ষণ-২০২৬’ কার্যক্রম সফল করতে নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

অভিযান কার্যক্রম আরও কার্যকর করতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্টগার্ড। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণও অব্যাহত রয়েছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য।’ মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বাহিনীটি বলেছে, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tags: BangladeshCoastGuarddwnnFishConservationHilsaConservationMotherHilsa
ShareTweetSend

সর্বশেষ

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৩০% নগদ লভ্যাংশ সুপারিশ এবং ৭২৫ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

প্রসিদ্ধ অ্যানিমে সিরিজ ‘ব্লিচ’-এর দুই দশকের বেশি সময়ের বর্ণিল যাত্রার সমাপ্তি

বাংলাদেশের বাণিজ্যিক সামুদ্রিক শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিন যুব সদস্য নিহত

আর্টিস্ট ক্লাবের বর্ষপূর্তি উৎসবে ফরাসি ও বাংলা অপেরার অনন্য ফিউশন

মা ইলিশ সংরক্ষণে কোস্টগার্ড পূর্ব জোনের অভিযান, চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৩০% নগদ লভ্যাংশ সুপারিশ এবং ৭২৫ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৩০% নগদ লভ্যাংশ সুপারিশ এবং ৭২৫ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

অক্টোবর ২৭, ২০২৬
প্রসিদ্ধ অ্যানিমে সিরিজ ‘ব্লিচ’-এর দুই দশকের বেশি সময়ের বর্ণিল যাত্রার সমাপ্তি

প্রসিদ্ধ অ্যানিমে সিরিজ ‘ব্লিচ’-এর দুই দশকের বেশি সময়ের বর্ণিল যাত্রার সমাপ্তি

অক্টোবর ২৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.