• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ভোজিনহার জন্য নিয়ম বদলাল চিলির লিগ, জার্সিতে ফিরছে পরিচিত নাম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১, ২০২৬
in খেলাধুলা
0
ভোজিনহার জন্য নিয়ম বদলাল চিলির লিগ, জার্সিতে ফিরছে পরিচিত নাম

কোনো একজন খেলোয়াড়ের অনুরোধে পুরো লিগের নিয়ম পরিবর্তনের ঘটনা ফুটবলে খুবই বিরল। তবে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা সেই বিরল ঘটনাই ঘটিয়েছেন। চিলির প্রিমেরা ডিভিশনে যোগ দেওয়ার আগে তার অনুরোধে খেলোয়াড়দের জার্সিতে নাম ব্যবহারের নিয়ম সংশোধন করেছে লিগ কর্তৃপক্ষ। ফলে এবার থেকে তিনি জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহার করেই মাঠে নামতে পারবেন।

এর আগে চিলির প্রিমেরা ডিভিশনের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে শুধুমাত্র পারিবারিক নাম ব্যবহার করার অনুমতি ছিল। তবে ভোজিনহার আবেদনের পর লিগের সদস্য ক্লাবগুলো সর্বসম্মতিক্রমে সেই নিয়ম পরিবর্তনের পক্ষে ভোট দেয়। এর ফলে ভবিষ্যতে খেলোয়াড়রা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নিজেদের পরিচিত ডাকনামও জার্সিতে ব্যবহার করতে পারবেন।

৪০ বছর বয়সী এই গোলরক্ষকের চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার ক্ষেত্রে জার্সিতে নিজের পরিচিত নাম ব্যবহারের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল। নিয়ম পরিবর্তনের ফলে তার দলবদলের পথ অনেকটাই সহজ হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়নি, তবে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।

ভোজিনহার গত মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণে সফর স্থগিত করতে হয়। কোলো-কোলোর পরিচালক হেইমে পিজারো এবং প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং ব্যক্তিগত সমস্যার সমাধান হলেই তিনি চিলিতে এসে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কোলো-কোলোর সঙ্গে ভোজিনহার প্রাথমিক চুক্তি হবে ছয় মাসের। এরপর পারফরম্যান্স সন্তোষজনক হলে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। তবে জার্সিতে নিজের পরিচিত নাম ব্যবহারের অধিকার নিশ্চিত হলেও, চিলিতে পৌঁছাতে বিলম্ব হওয়ায় তার অভিষেক নিয়ে সমর্থকদের মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।

Tags: CapeVerdeChileanLeaguedwnnGoalkeeperTransferNewsVozinha
ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.