• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২০, ২০২৬
in প্রবাসী
0
ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় বলে স্পষ্ট করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, F ও M ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শিক্ষার্থীদের কোনো ভিসা বন্ড দিতে হবে না। এই বন্ড কেবল নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসা ও পর্যটন ভিসা (B1/B2) আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে আগ্রহী বাংলাদেশিদের মধ্যে যেসব আবেদনকারী প্রযোজ্য বিবেচিত হবেন, শুধুমাত্র তারাই ভিসা বন্ড দিতে বাধ্য থাকবেন। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, ব্যবসা ও পর্যটন ভিসায় অতিরিক্ত সময় অবস্থান (overstay) রোধের লক্ষ্যে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার শর্ত হিসেবে বন্ড ব্যবস্থার কার্যকারিতা শুরু হচ্ছে।

দূতাবাসের তথ্যমতে, ২১ জানুয়ারি থেকে যেসব বাংলাদেশি নাগরিক B1/B2 ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসাবে)। তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1/B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা উচিত নয়। আগাম অর্থ প্রদান ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মাধ্যমে অর্থ পরিশোধ প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে বন্ড হিসেবে জমা দেওয়া অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানতের বিধান কার্যকর হচ্ছে।

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.