• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে দিল ‘ফকির কমিটি’, অমান্য করলে জরিমানার ঘোষণা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৬
in বাংলাদেশ
0
ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে দিল ‘ফকির কমিটি’, অমান্য করলে জরিমানার ঘোষণা
ময়মনসিংহের ফুলপুরে হাটবাজারে ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে স্থানীয় একটি ‘ফকির কমিটি’। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন নির্ধারিত সময়ের বাইরে হাটবাজারে ভিক্ষা করা যাবে না বলে জানানো হয়েছে। বিশেষ করে বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কমিটির সভাপতি পরিচয় দেওয়া মো. আনারুল। তবে কোনো বেসরকারি কমিটির এ ধরনের জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত ক্ষমতা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে সোমবার বিকেলে ফুলপুর বাজারে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে নির্ধারিত সময়ের বাইরে ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। বিশেষ করে বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানান, শেরপুরের নকলা থেকে এক ব্যক্তি ফুলপুর বাজারে এসে মাইকিং করছিলেন। তাঁর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি বলে পরিচয় দেন। এ সময় তাঁর পাশে আরও কয়েকজন ফকিরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শেরপুরের নকলা থেকে এসে ওই ব্যক্তি হঠাৎ মাইকিং শুরু করেন। মাইকিং শেষে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: BangladeshNewsBeggingdwnnLocalNewsMymensingh
ShareTweetSend

সর্বশেষ

এআই জালিয়াতি বিতর্কের জেরে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে আর্জেন্টিনা

‘জিটিএ ৬’-এর ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে বাংলাদেশের সালমান রহমান অন্তর

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বিআরটিসিতে বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, আবেদন করবেন যেভাবে

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এআই জালিয়াতি বিতর্কের জেরে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

এআই জালিয়াতি বিতর্কের জেরে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

নভেম্বর ২৭, ২০২৬
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে আর্জেন্টিনা

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে আর্জেন্টিনা

নভেম্বর ২৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.