লন্ডনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর (Ballon d’Or) অনুষ্ঠানে রেড কার্পেটে উপস্থিত হয়ে বিশ্ববাসীর নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আব্দুল-আজিজ। ফুটবলপ্রেমীদের কাছে যিনি মূলত ‘ভাইপার স্পোর্ট’ (Viper Sport) হিসেবে সমধিক পরিচিত।
জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর ও স্পোর্টস ইনফ্লুয়েন্সার বিশ্বখ্যাত আন্তর্জাতিক স্প্রিমিং ও ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম ডিএজেডএন (DAZN)-এর হয়ে সরাসরি রেড কার্পেট থেকে অনুষ্ঠানটির লাইভ কভারেজ পরিচালনা করেন। বিশ্ব ফুটবলের অন্যতম এই জমকালো আয়োজনে তাঁর এই পেশাদার উপস্থিতি ও দায়িত্ব পালন দেশের জন্য এক বড় গৌরবময় অর্জন।
ফুটবল বিশ্বের তারকা খেলোয়াড় ও ক্ষণজন্মা প্রতিভাদের মিলনমেলায় বাংলাদেশি তরুণের এমন আন্তর্জাতিক মঞ্চে কাজ করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ প্রশংসিত হচ্ছে। যা বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও দক্ষতার এক উজ্জ্বল স্বাক্ষর হিসেবে সমাদৃত হচ্ছে।



