আজ ৮ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। চোখের যত্ন, দৃষ্টিত্রুটি ও অন্ধত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং চোখের সুস্থতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করাই এ দিবসের মূল উদ্দেশ্য।
‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতামূলক নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষজ্ঞরা নিয়মিত চোখ পরীক্ষা, চোখের সমস্যা অবহেলা না করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে থাকেন।



