• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২২, ২০২৫
in আন্তর্জাতিক
0
বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানান, ‌‘দুজন অভিজ্ঞ বার্ন (দগ্ধ) বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল আজ (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‌‘চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর প্রস্তুতি রয়েছে।’

এ দুর্ঘটনার পরদিনই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং ভারতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শোকবার্তা প্রকাশ করে বলেন, ‌‘এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’ তার বার্তার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল যে, দুর্ঘটনায় আহতদের বেশিরভাগের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। এ অবস্থায় দগ্ধ রোগীদের চিকিৎসায় দক্ষ চিকিৎসক, উন্নত যন্ত্রপাতি ও ওষুধের জরুরি প্রয়োজন রয়েছে। অনুরোধ পাওয়ার পরপরই ভারত তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে।

ShareTweetSend

সর্বশেষ

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

জন্মনিয়ন্ত্রণ বড়ি লাল বা গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি: এক চাঞ্চল্যকর প্রতারণার জাল

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

অক্টোবর ১, ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অক্টোবর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.