• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ফেসবুকের সব ভিডিও এখন থেকে ‘রিলস’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৫
in প্রযুক্তি
0
ফেসবুকের সব ভিডিও এখন থেকে ‘রিলস’

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে। মেটার সাম্প্রতিক এক ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না—সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুক ভিডিও কনটেন্ট থেকে যারা আয় করতেন, তাদের জন্য এটি হতে পারে একটি বড় ধাক্কা।

মেটা জানিয়েছে, ভিডিও প্ল্যাটফর্মে আয় করার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যাবে এই পরিবর্তনের ফলে। পূর্বে ভিডিও এবং রিলস ছিল দুটি আলাদা ফিচার। এখন থেকে ফেসবুক একটি সিঙ্গেল ও সরল ইন্টারফেসে এই দুই ফিচারকে একত্র করছে, যাতে ব্যবহারকারীরা আরও সহজে ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করতে পারেন।

ফেসবুক অ্যাপে আগে যেটি ‘ভিডিও’ ট্যাব নামে পরিচিত ছিল, সেটির নামও এখন থেকে ‘রিলস’ ট্যাব হবে। ব্যবহারকারীরা ফেসবুকে যেকোনো ভিডিও আপলোড করলে, তা ছোট হোক বা বড়, সব ভিডিওই রিলস হিসেবেই প্রকাশিত হবে।

সুবিধার দিক থেকে, এই আপডেটে ব্যবহারকারীরা পাবেন একাধিক ক্রিয়েটিভ টুল, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। রিলসের ক্ষেত্রে আগে যেখানে সময়সীমা ছিল ৬০ বা ৯০ সেকেন্ড, এখন কোনো সময়সীমার বাঁধন থাকছে না। ব্যবহারকারী চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিওও আপলোড করতে পারবেন—সবকিছুই রিলস হিসেবে প্রকাশিত হবে।

তবে যেসব ব্যবহারকারী আগে ভিডিও ফিচারে কনটেন্ট আপলোড করেছিলেন, তাদের জন্য চিন্তার কিছু নেই। আগের ভিডিওগুলো যেভাবে আপলোড করা হয়েছিল, সেভাবেই থাকবে। শুধু এখন ‘রিলস’ ট্যাবের মাধ্যমেই সেগুলো দেখা যাবে।

এছাড়া, যেসব ব্যবহারকারীর ফিড পোস্ট ও রিলসের অডিয়েন্স সেটিং আলাদা, তাদেরকে প্রয়োজন অনুযায়ী নতুনভাবে অডিয়েন্স সেট করতে হবে।

মেটা আশাবাদী, এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন এবং ফেসবুকে ভিডিও কনটেন্টের নতুন এক অভিজ্ঞতা তৈরি হবে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.