• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ফেসবুকে যুক্ত হলো আরেকটি নতুন রিয়েকশন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৫
in প্রযুক্তি
0
ফেসবুকে যুক্ত হলো আরেকটি নতুন রিয়েকশন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন কয়েকশ কোটি। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে প্ল্যাটফর্মটি সবসময়ই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে থাকে। তবে অনেক সময় নতুন ফিচারগুলো এতটাই নীরবে যুক্ত হয় যে, বেশিরভাগ ব্যবহারকারী তা টেরই পান না। এবার ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আরেকটি নতুন চমক—‘ডিসলাইক’ রিয়েকশন বাটন।

ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে এই নতুন ফিচার চালু করেছে। যদিও এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সর্বশেষ অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী এখন মন্তব্য বা কমেন্ট বক্সে রিয়েকশন অংশে নতুন ‘Dislike’ বাটন দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে সহজেই কোনো পোস্ট বা মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া জানানো যাবে।

শুরুর দিকে ফেসবুক নিচের দিকে তীরচিহ্নযুক্ত একটি “Annoying” বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল। কিন্তু ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই সেটির নাম বদলে পরিচিত শব্দ ‘Dislike’ রাখা হয়। তবে ফিচারটি বর্তমানে কেবল ফেসবুকের মোবাইল অ্যাপে দেখা যাচ্ছে; ওয়েব সংস্করণে এখনো এটি যুক্ত হয়নি। তাছাড়া সব ব্যবহারকারীও এটি পাচ্ছেন না, কারণ মেটা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফেসবুক প্রথমে সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি পরীক্ষামূলকভাবে দিয়েছে, যাতে তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা যায়।

অনেকের মনেই প্রশ্ন—কেন এলো এই ‘ডিসলাইক’ বাটন? দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা প্রতিবাদ, অসন্তোষ বা অসম্মতি প্রকাশের জন্য একটি স্পষ্ট বিকল্প চেয়ে আসছিলেন। ‘লাইক’ বা অন্যান্য রিয়েকশন সাধারণত ইতিবাচক অনুভূতি প্রকাশ করে; কিন্তু সব পোস্ট বা মন্তব্য যে আনন্দ, সহমত বা সমর্থনের যোগ্য, তা নয়। তাই এবার ফেসবুক সেই চাহিদার প্রতিফলন হিসেবেই যুক্ত করেছে ‘ডিসলাইক’ ফিচারটি, যা ব্যবহারকারীদের মতপ্রকাশের স্বাধীনতাকে আরও প্রসারিত করবে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.