• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা, হঠাৎ কেন সাবস্ক্রিপশন চালু করল মেটা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১৯, ২০২৬
in প্রযুক্তি
0
ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা, হঠাৎ কেন সাবস্ক্রিপশন চালু করল মেটা

দীর্ঘদিন ধরে নিখরচায় ব্যবহারকারীদের হাতের মুঠোয় ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম—এই প্ল্যাটফর্মগুলো যোগাযোগ, বিনোদন ও পেশাগত কাজকে সহজ করে তুলেছিল। কিন্তু এখন থেকে এই পরিষেবাগুলো ব্যবহার করতে চাইলে গুণতে হবে টাকা। মার্কিন ধনকুবের মার্ক জাকারবার্গের সংস্থা মেটা সম্প্রতি ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস নামে সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে, যার প্রত্যেকটির মাসিক খরচ ৯৯ টাকা। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা এবং মেটা এআই ব্যবহারকারীদের জন্য এআই চ্যাটবট ও আপগ্রেডেড টিয়ার্স আনা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এআই খাতে ক্রমবর্ধমান ব্যয় মেটাতেই এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। জাকারবার্গ প্রতিযোগীদের তুলনায় এআই জগতে অনেকটাই পিছিয়ে রয়েছেন এবং বর্তমানে সেই স্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন। টেক আর্কের প্রতিষ্ঠাতা ও প্রধান বিশ্লেষক ফয়সাল কাওসা এনডিটিভিকে জানান, মেটা এআই অবকাঠামোতে ১২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে, যা সার্থক করতে তাদের একটি পূর্বাভাসযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ আয়ের উৎস দরকার। শুধু বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় দিয়ে এটি পূরণ করা সম্ভব নয়, বিশেষত এআই আসার পর কন্টেন্ট খোঁজার ও ব্যবহারের ধরন বদলে যাচ্ছে। তিনি আরও বলেন, মেটা মাইক্রোসফট বা গুগলের মতো বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আস্থা অর্জন করতে পারেনি, ফলে তাদের বাণিজ্যিক উপস্থিতিও তেমন সাড়া ফেলতে পারেনি। বিনামূল্যে অভ্যস্ত ব্যবহারকারীদের কাছে এটি নেতিবাচক মনে হতে পারে।

ট্রুইস্ট সিকিউরিটিজের ধারণা, ২০৩০ সাল নাগাদ সাবস্ক্রিপশন থেকে বছরে মেটার ২০ বিলিয়ন ডলার বাড়তি আয় হতে পারে। অন্যদিকে ডয়চে ব্যাংকের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী বছর সাবস্ক্রিপশন থেকে ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় হতে পারে, যদিও অনেক বিশ্লেষক এই উচ্চাভিলাষী হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মেটা জানিয়েছে, গত বছর সংস্থাটির মোট আয়ের ৯৭.৬ শতাংশ বিজ্ঞাপন থেকেই এসেছিল, অর্থাৎ দুই দশকেও তারা বিজ্ঞাপনের বাইরে ব্যবসা বিস্তৃত করতে পারেনি। অন্যদিকে গুগল বিজ্ঞাপননির্ভর হলেও ১০ বছর আগে বিজ্ঞাপনের বাইরে যা আয় করত, মেটা গত বছরও সেই পরিমাণ আয় করতে পারেনি—যা জাকারবার্গকে এই সাবস্ক্রিপশনমুখী তৎপরতায় ঝুঁকতে বাধ্য করেছে।

এআই বিশেষজ্ঞ ও এআইএনসিউর্ডের সিটিও শ্রীনিবাস পদ্মনাভুনী মনে করেন, মেটার এ পদক্ষেপ মূলত সাময়িক জোড়াতালি দেওয়ার শামিল। তিনি বলেন, পেইড প্ল্যানগুলো দেখে বোঝা যায় তারা এআইতে নিজেদের বিশাল বিনিয়োগ তুলে আনতে চেষ্টা করছে, আর সেজন্য নিয়মিত ব্যবহারকারীদের কিছু বাড়তি সুবিধা দিয়ে টাকা আদায়ে মরিয়া হয়ে উঠেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Tags: dwnnFacebookInstagramMetaSubscriptionPlanWhatsApp
ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.