• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ফিক্সিংয়ের জেরে বিপিএল থেকে নিষিদ্ধ বিজয়সহ ৮ ক্রিকেটার

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৯, ২০২৫
in খেলাধুলা
0
ফিক্সিংয়ের জেরে বিপিএল থেকে নিষিদ্ধ বিজয়সহ ৮ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উত্তেজনা যখন চরমে, তখনই ক্রিকেটাঙ্গনে নেমে এলো এক অশনি সংকেত। বহুল প্রতীক্ষিত বিপিএলের ১২তম আসরের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দেশের ৮ জন ক্রিকেটারকে, যাদের বিরুদ্ধে রয়েছে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। ফিক্সিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ তদন্তের পর অভিযুক্ত ক্রিকেটারদের নাম নিলাম থেকে সরিয়ে নেওয়ার মাধ্যমে এক নীরব বার্তা দিল বিসিবি। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যাচ্ছে, বিসিবির অধীনস্থ সকল কার্যক্রম থেকে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে। যদিও বিসিবি সরাসরি কারো নাম প্রকাশ না করার নীতি নিয়েছে, কিন্তু নিলামের তালিকা থেকে তাদের অনুপস্থিতিই প্রমাণ করে দিচ্ছে, ফিক্সিংয়ের কালো থাবায় কারা জড়িয়েছেন।

বিসিবির দুর্নীতি দমন ইউনিট (এন্টি করাপশন ইউনিট) শুধু এই ৮ ক্রিকেটারের বিরুদ্ধেই নয়, আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে, ঘটনার গুরুত্ব আরও বাড়িয়েছে একটি সূত্র থেকে আসা খবর। সেই সূত্র জানাচ্ছে, এই ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় আছেন একাধিক অফিশিয়াল ও সাংবাদিকের নামও! অ্যালেক্স মার্শালের দীর্ঘদিনের তদন্তে এই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিসিবি এবার কোনো ছাড় দিতে নারাজ।

এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন জাতীয় দলের হয়ে খেলা চারজন ক্রিকেটার। তাঁরা হলেন— জাতীয় দলে নিয়মিত আসা-যাওয়ার পথে থাকা এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, এবং শফিউল ইসলাম।

জাতীয় তারকারা ছাড়াও, অভিযুক্তদের তালিকায় আরও আছেন আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, মিজানুর রহমান, মনির হোসেন খান এবং একজন বয়সভিত্তিক দলের ক্রিকেটার। এই মোট ৯ জনের নাম শনিবার (২৯ নভেম্বর) দেওয়া বিসিবির চূড়ান্ত নিলাম তালিকায় পাওয়া যায়নি।

বুলবুলের বোর্ড আগেই ফিক্সিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল। তবে, এবার ‘সাইলেন্ট ব্যান’-এর কৌশল নিয়ে বিসিবি বুঝিয়ে দিল, যারা ক্রিকেটের পবিত্রতা নষ্ট করবে, তাদের পরিণতি কী হতে পারে। এই কঠোর সিদ্ধান্তই প্রমাণ করে, বিপিএলের ভাবমূর্তি রক্ষায় বিসিবি কতটা বদ্ধপরিকর।

ShareTweetSend

সর্বশেষ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার তরুণ ফিহা হুসাইনের রৌপ্যপদক জয়

পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

নজরুলসংগীতের সাধনায় প্রবাসে এক উজ্জ্বল নাম ড. সামিয়া মাহবুব আহমদ

নিউইয়র্কে উদ্বোধন হলো গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রকোপ, রংপুরে ক্লাস্টার ছড়ানোর আশঙ্কা

১০০০ টাকায় ঘুরে দাঁড়ানো রুনা বেগমের গল্প

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার তরুণ ফিহা হুসাইনের রৌপ্যপদক জয়

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার তরুণ ফিহা হুসাইনের রৌপ্যপদক জয়

সেপ্টেম্বর ২৮, ২০২৬
পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.