গত ২৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কানাইপুর-মধুসার্কিট সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের তিন তরুণ যুব সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান.।
নিহত যুব সদস্যরা হলেন—নূর মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাব্বী হোসেন এবং ঐশী। তারা প্রত্যেকেই ফরিদপুরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ও রেড ক্রিসেন্টের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ শেষে অ্যাম্বুলেন্সযোগে মাগুরায় নিজেদের কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে এই অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনা তাদের অকাল প্রয়াণ নিশ্চিত করে, যা পুরো অঞ্চলকে গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন করে ফেলে।
এই আকস্মিক ও অপূরণীয় ক্ষতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়েছে।



