নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি ত্রাণ এবং পুনর্বাসন সহায়তায় এগিয়ে এসেছে দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড মোজো। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে ৩৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি নেপাল এবং তিব্বত সীমান্তবর্তী ভোটে কোশী ও ত্রিশূলী নদীতে আকস্মিক ঢল ও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এর ফলে সৃষ্ট বন্যা ও ভূখণ্ড ধসে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্যোগে বিপর্যয়ের মুখে পড়েছেন দেশটির হাজার হাজার পরিবার।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত নেপালি দূতাবাসে গিয়ে আনুষ্ঠানিকভাবে ৩৫ লাখ টাকার এই অনুদান চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরের পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।
যেকোনো মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি মোজোর রয়েছে, এই অনুদান প্রদানে সেই সামাজিক দায়বদ্ধতাই পুনরায় প্রতিফলিত হলো। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশের সংকটে মোজোর এই মানবিক উদ্যোগ সুধীজনদের মধ্যে প্রশংসিত হচ্ছে।



