• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২২, ২০২৫
in আন্তর্জাতিক
0
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন। দেশে পৌঁছেই তিনি আগের দিন (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পে বাংলাদেশে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। বৈঠক শেষে তাকে অস্থায়ী সালাম মঞ্চে নিয়ে গিয়ে ১৯ দফা তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর প্রধানমন্ত্রী তোবগে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন, যেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ ও স্মারক বইতে স্বাক্ষর করবেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আয়োজিত সরকারি নৈশভোজেও তিনি অংশ নেবেন।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, ভুটানের প্রধানমন্ত্রীর সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং শিল্পসহ উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

Tags: #BhutanPMVisit #BangladeshBhutanRelations #SheringTobgay #DhakaVisit #BilateralTalks #MuhammadYunus #EarthquakeResponse #DiplomaticRelations #SouthAsiaCooperation #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

চট্টগ্রাম থেকে চীন সরাসরি সড়ক যোগাযোগের প্রস্তাব

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য

মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে বান-এর দোকান

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

অভিমান করে পাবনা থেকে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী; পুলিশের সহায়তায় উদ্ধার

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার তরুণ ফিহা হুসাইনের রৌপ্যপদক জয়

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

চট্টগ্রাম থেকে চীন সরাসরি সড়ক যোগাযোগের প্রস্তাব

চট্টগ্রাম থেকে চীন সরাসরি সড়ক যোগাযোগের প্রস্তাব

সেপ্টেম্বর ২৮, ২০২৬
ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য

সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.