• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

ঢাকার তরুণ, অস্ট্রেলিয়ায় ২৪ বিলিয়ন ডলারের সাম্রাজ্য!

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৬
in প্রবাসী
0
ঢাকার তরুণ, অস্ট্রেলিয়ায় ২৪ বিলিয়ন ডলারের সাম্রাজ্য!

মাত্র ১৮ বছর বয়সে হাতে একটি স্যুটকেস, পকেটে সামান্য সঞ্চয় আর বুকে বড় স্বপ্ন নিয়ে ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন রবিন খোদা। কে জানত, একদিন তিনিই গড়ে তুলবেন ২৪ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য!

রবিন খোদার গল্প কেবল একজন সফল উদ্যোক্তার গল্প নয়, এটি স্বপ্ন, সাহস ও অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ। বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা রবিন পড়াশোনা করেছেন ঢাকার শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং এসওএস হারম্যান মাইনার কলেজে। পরে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করেন।

কর্মজীবনের শুরুতে টেলিকম ও ক্লাউড খাতে কাজ করেন তিনি। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার ডেটা সেন্টার শিল্পে নিজের অবস্থান শক্ত করেন। ২০১৫ সালে অবসরের পরবর্তী জীবন গড়ার স্বপ্ন নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে প্রতিষ্ঠা করেন NEXTDC, যা পরবর্তীতে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার প্রতিষ্ঠানে পরিণত হয়।

প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই কোম্পানিটি বিশাল সাফল্য অর্জন করে। ২০২৪ সালে NEXTDC-এর বাজারমূল্য প্রায় ১৬.১ বিলিয়ন ডলারে পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সাফল্য রবিন খোদাকে অস্ট্রেলিয়ার প্রযুক্তি ও ডেটা সেন্টার শিল্পের পরিচিত মুখে পরিণত করে।

রবিন খোদার এই যাত্রা প্রমাণ করে, জীবনের শুরুতে সীমিত সামর্থ্য থাকলেও বড় স্বপ্ন দেখা থামিয়ে দেওয়া উচিত নয়। ঢাকা থেকে অস্ট্রেলিয়া, একজন তরুণের সাহসী সিদ্ধান্ত আর নিরলস পরিশ্রম আজ অনেকের কাছেই অনুপ্রেরণার নাম।

Tags: BangladeshiPridedwnnEntrepreneurshipRobinKhodaSuccessStory
ShareTweetSend

সর্বশেষ

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা

অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত, ঢাকার তীব্র নিন্দা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

অক্টোবর ১১, ২০২৬
মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

অক্টোবর ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.