• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

ট্রেলার ও গানে আলোচনায় পূজার সিনেমা ‘চিরকুট’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৫, ২০২৬
in বিনোদন
0
ট্রেলার ও গানে আলোচনায় পূজার সিনেমা ‘চিরকুট’

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’। মুক্তির আগে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ইউটিউব ও ফেসবুকে ট্রেলারটি প্রকাশের পর দর্শকেরা সিনেমাটিতে নতুনত্বের আভাস পাচ্ছেন। পাশাপাশি চলচ্চিত্রটির রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ও শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম, নস্টালজিয়া ও জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘চিরকুট’। ফিল্ম ম্যানিয়া প্রযোজিত চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মুনতাসির আকিব। হারিয়ে যাওয়া একটি সময়ের আবেগ ও স্মৃতিকে বড়পর্দায় তুলে ধরে বর্তমান প্রজন্মের দর্শকদের সেই সময়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই সিনেমাটির অন্যতম লক্ষ্য।

চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ এর বিশাল অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরও অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীও চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হয়েছেন।

নির্মাতা মুনতাসির আকিব জানান, টিজার, ট্রেলার ও রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে তিনি অভিভূত। তাঁর ভাষ্য, ‘চিরকুট’ একটি বিশুদ্ধ বাংলা সিনেমা। দর্শকেরা যেন শুধু একটি গল্প না দেখেন, বরং একটি সময়কে অনুভব করতে পারেন—সেই চেষ্টাই করেছেন তাঁরা। নির্মাতার প্রত্যাশা, এবারের দুর্গাপূজার আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে ‘চিরকুট’।

Tags: BanglaCinemaChirkutChirkutMoviedwnnEntertainmentNewsPujaRelease
ShareTweetSend

সর্বশেষ

ক্ষমা চাইলেন ইনফান্তিনো, তবুও মন গলেনি ফিফা কাউন্সিলের

ট্রেলার ও গানে আলোচনায় পূজার সিনেমা ‘চিরকুট’

সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে জরিমানা

এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন চৌধুরী

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন মানবিক রাশমিকা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ক্ষমা চাইলেন ইনফান্তিনো, তবুও মন গলেনি ফিফা কাউন্সিলের

ক্ষমা চাইলেন ইনফান্তিনো, তবুও মন গলেনি ফিফা কাউন্সিলের

অক্টোবর ১৫, ২০২৬
ট্রেলার ও গানে আলোচনায় পূজার সিনেমা ‘চিরকুট’

ট্রেলার ও গানে আলোচনায় পূজার সিনেমা ‘চিরকুট’

অক্টোবর ১৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.