• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

জাল টাকায় ক্ষতিগ্রস্ত ভাইরাল সেই বৃদ্ধকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১১, ২০২৫
in বিনোদন
0
জাল টাকায় ক্ষতিগ্রস্ত ভাইরাল সেই বৃদ্ধকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়বিদারক ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধ ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছেন, হাতে রয়েছে জাল টাকার বান্ডেল। জানা যায়, তার নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা।

এ বছর কোরবানির পশুর হাটে নিজ হাতে লালনপালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে যান রইস উদ্দিন। গত ৫ জুন তিনি গরুটি বিক্রি করেন ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু পরে বুঝতে পারেন, তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে জাল টাকা। প্রতারণার বিষয়টি বুঝে উঠতেই তিনি কান্নায় ভেঙে পড়েন—এ দৃশ্যই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

রইস উদ্দিনের দুর্ভাগ্য দেখে অনেকেই তার পাশে দাঁড়ান। তাদের মধ্যে অন্যতম হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি জানান, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন–এর মাধ্যমে রইস উদ্দিনকে সহযোগিতা করবেন এবং ব্যক্তিগত খরচে তাকে উমরাহ পালনের সুযোগ করে দেবেন।

অপু বিশ্বাস বলেন, “আমি রইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি। আমার নিজের খরচে তাকে উমরাহ করাতে চাই।”

রইস উদ্দিন এই সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অপু বিশ্বাস আমার মেয়ের মতো। আমি তার এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। সে আমার সঙ্গে কথা বলেছে, বলেছে উমরাহর সব খরচ সে দেবে।”

অপুর এই মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। প্রতারণার শিকার একজন বৃদ্ধের চোখে ফের আশার আলো জাগিয়ে তুলেছেন তিনি।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.