• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে ৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ৭, ২০২৫
in বিনোদন
0
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে ৫ বাংলাদেশি

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরে প্রথমবারের মতো ভোটিং প্যানেলে যুক্ত হলেন পাঁচজন বাংলাদেশি। এই গৌরব অর্জন করেছেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, কনটেন্ট অফিসার আদর রহমান, সাংবাদিক জনি হক, সাংবাদিক মনজুরুল আলম এবং সাংবাদিক পার্থ সন্‌জয়।

গত শুক্রবার রাতে বাংলাদেশসহ ৮৪টি দেশের ৩৮৯ জন ভোটারের তালিকা প্রকাশ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ। এই ভোটাররা প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখে তাদের মূল্যায়নের ভিত্তিতে মনোনয়ন ও চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করবেন।

চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি টানা চতুর্থবারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন। তিনি এক যুগ ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন এবং বর্তমানে ‘ঢাকা ট্রিবিউন’-এর কালচারাল এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরির দায়িত্বও পালন করেছেন।

তৃতীয়বারের মতো এই প্যানেলে রয়েছেন আদর রহমান। তিনি দীর্ঘদিন ‘প্রথম আলো’ পত্রিকায় কাজ করেছেন এবং বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট অফিসার হিসেবে কর্মরত। তিনিও কান চলচ্চিত্র উৎসব কভার করেছেন।

দ্বিতীয়বারের মতো ভোটিং প্যানেলে জায়গা করে নিয়েছেন সাংবাদিক জনি হক ও মনজুরুল আলম। জনি হক দুই যুগ ধরে সাংবাদিকতা করছেন এবং গীতিকার হিসেবেও তিনি পরিচিত। অন্যদিকে, মনজুরুল আলম ৯ বছর ধরে বিনোদন সাংবাদিকতায় নিয়োজিত, বর্তমানে তিনি প্রথম আলোর কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে নিজস্ব প্রতিবেদক।

এই তালিকায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক পার্থ সন্‌জয়। তিনিও কান চলচ্চিত্র উৎসবে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা অর্জন করেছেন।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর বসবে আগামী ১১ জানুয়ারি ২০২৬ সালে।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.