• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে আসছে নতুন নিয়ম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২৯, ২০২৬
in প্রযুক্তি
0
কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে আসছে নতুন নিয়ম

কিশোর-কিশোরীদের নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আনছে মেটা। নতুন নিয়মে দৈনিক ব্যবহারের সময়সীমা, অপরিচিতদের সঙ্গে যোগাযোগ, নোটিফিকেশন, কনটেন্ট প্রদর্শন এবং বয়স যাচাইয়ের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ রাখা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও অঞ্চলের সঙ্গে করা সমঝোতার অংশ হিসেবে এসব পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের দৈনিক সীমা ডিফল্টভাবে দুই ঘণ্টা নির্ধারণ করা হবে। তবে অভিভাবকরা প্যারেন্টাল সেটিংসের মাধ্যমে চাইলে এই সময়সীমা বাড়ানোর অনুমতি দিতে পারবেন। একই সঙ্গে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটির ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। স্কুল চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোটিফিকেশনও নীরব থাকবে।

দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হবে। টানা ১৫ মিনিট ব্যবহারের পর প্রথম সতর্কবার্তা আসবে। এরপর ৬০ মিনিট ও ৯০ মিনিট ব্যবহারের পর আবারও সতর্ক করা হবে। এতে কিশোর-কিশোরীদের দীর্ঘ সময় ধরে অ্যাপ ব্যবহারের প্রবণতা কমানোর চেষ্টা করা হবে।

নতুন নিয়মে অটোপ্লে বন্ধ করার সুযোগও থাকবে। ফলে স্ক্রল করার সময় ভিডিও বা অন্যান্য কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে তাদের আগের কর্মকাণ্ড ও আগ্রহ বিশ্লেষণ করে তৈরি অ্যালগরিদম-নির্ভর ফিড বন্ধ করতে পারবেন। কিশোর-কিশোরীদের পোস্টের লাইক সংখ্যাও লুকিয়ে রাখার ব্যবস্থা থাকবে এবং কসমেটিক সার্জারি অনুকরণ করে তৈরি কিছু মেকআপ ফিল্টার ও ইফেক্ট ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের অনাকাঙ্ক্ষিত যোগাযোগ থেকে কিশোর-কিশোরীদের সুরক্ষায়ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে মেটা। প্রাপ্তবয়স্কদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ বা কনটেন্ট দেখার ঝুঁকি কমাতে নতুন বিধিনিষেধ আনা হবে। পাশাপাশি ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থাও আরও কার্যকর করা হচ্ছে। মেটার লক্ষ্য, এ ধরনের ৯০ শতাংশ অভিযোগ ছয় ঘণ্টার মধ্যে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

অভিভাবকদের জন্যও থাকবে বাড়তি নজরদারির সুযোগ। তারা আগের মতোই সন্তান কতক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, কী সার্চ করছে এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে কী ধরনের যোগাযোগ করছে—এসব তথ্য দেখতে পারবেন। সন্তান নতুন অ্যাকাউন্ট খুললে কিংবা সন্দেহজনক কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে অভিভাবকদের সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

বয়স যাচাইয়ের প্রযুক্তিতেও বিনিয়োগ বাড়াচ্ছে মেটা। এর মাধ্যমে কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত ও সরিয়ে দেওয়ার উদ্যোগ জোরদার করা হবে। ইতোমধ্যে চালু থাকা ‘টিন অ্যাকাউন্টস’-এর নিরাপত্তাব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।

মেটা জানিয়েছে, নতুন ফিচারগুলোর বেশিরভাগ আগামী ছয় মাসের মধ্যে চালু করা হবে। তবে বয়স যাচাইসংক্রান্ত কিছু পরিবর্তন কার্যকর হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে আগামী কয়েক মাসে কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে 

Tags: dwnnFacebookInstagramMetaSocialMediaTeenAccounts
ShareTweetSend

সর্বশেষ

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের শ্রমবাজারে নতুন সম্ভাবনা

মর্যাদাপূর্ণ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

ফাইনালে ৪ রানে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

অক্টোবর ১৬, ২০২৬
মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

অক্টোবর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.