• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫
in প্রযুক্তি
0
একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

স্মার্টফোন ছাড়া আধুনিক জীবন কল্পনা করা কঠিন। অফিসের কাজ, পড়াশোনা, খবর দেখা, বিনোদন—সবই এখন হাতের মুঠোয়। তবে এর সঙ্গে এসেছে একটি অবিচ্ছেদ্য অভ্যাস—প্রতিদিন ফোন চার্জ দেওয়া। অনেকেই জানতে চান, একবার ফোন চার্জ দিতে আসলে কত টাকা খরচ হয় এবং এটি কি বিদ্যুৎ বিল বাড়ায়?

বিশেষজ্ঞদের মতে, ফোন চার্জে বিদ্যুৎ খরচ হয় অতি সামান্য, যা মাসিক বা বার্ষিক বিদ্যুৎ বিলে প্রায় কোনো প্রভাব ফেলে না। সাধারণ চার্জারের শক্তি ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে হয়—৫ ওয়াটের চার্জার ধীরগতির, আর ১৮–২০ ওয়াটের চার্জার দ্রুত চার্জ দেয়। ব্যাটারি ক্ষমতা ও চার্জারের শক্তি অনুযায়ী ফোন সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ১ থেকে ২ ঘণ্টা।

উদাহরণস্বরূপ, যদি ১০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘণ্টায় ফোন চার্জ করা হয়, তাহলে খরচ হবে: ১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা = ০.০২ ইউনিট বিদ্যুৎ (১ ইউনিট = ১০০০ ওয়াট-ঘণ্টা)। অর্থাৎ, একবার চার্জে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ লাগে। প্রতিদিন একবার চার্জ দিলে বছরে খরচ হবে ০.০২ × ৩৬৫ = ৭.৩০ ইউনিট। যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ধরা হয়, তবে বছরে ফোন চার্জের খরচ দাঁড়াবে মাত্র ৭৩ টাকা।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চার্জ সম্পূর্ণ হলে চার্জার খুলে ফেলা উচিত, কারণ ফোন না থাকলেও প্লাগ ইন অবস্থায় চার্জার বিদ্যুৎ খরচ করে। পুরোনো চার্জার বাদ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন দক্ষ চার্জার ব্যবহার করাও ভালো অভ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, ফোন চার্জিং নিয়ে অতিরিক্ত ভাবনার প্রয়োজন নেই; বরং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করলেই বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.