• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইতালিতে দেড় লাখ বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চয়তায়!

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
in আন্তর্জাতিক
0
ইতালিতে দেড় লাখ বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চয়তায়!

ইউরোপের দেশ ইতালিতে প্রায় ছয় লাখ অনিয়মিত অভিবাসীর বৈধতার দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী রোম শহরে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। আন্দোলনকারীরা অবিলম্বে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান।

দীর্ঘদিন ধরেই ইতালিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতার দাবিতে আন্দোলন চলছে। প্রায় তিন দশক ধরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা নিজেদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় রয়েছেন। এরই ধারাবাহিকতায় রোমের ঐতিহাসিক পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকায় শত শত মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সম্প্রতি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতি আরও কঠোর করতে ইতালির মন্ত্রিসভা একটি আইনের খসড়া অনুমোদন করেছে। আইনটি কার্যকর হওয়ার আগে সংসদের উভয় কক্ষে আলোচনা ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। বর্তমানে দেশটিতে প্রায় ছয় লাখ বিদেশি অনিয়মিতভাবে বসবাস করছেন, যাদের মধ্যে আনুমানিক দেড় লাখ বাংলাদেশি। অনেকেই বৈধভাবে প্রবেশ করলেও দালালচক্রের কারণে পরবর্তীতে অবৈধ অবস্থায় পড়ে গেছেন।

এ অবস্থায় বহু অভিবাসী মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, বৈধতা পাওয়া তাদের মৌলিক অধিকার এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত না এলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। অন্যদিকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান খোঁজার চেষ্টা চলছে।

তথ্য অনুযায়ী, ইতালিতে অবৈধ পথে প্রবেশের প্রবণতা এখনও কমেনি। ২০২৫ সালে প্রায় ৬৬ হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছেন, যার মধ্যে ৪০ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। এমনকি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আরও ৭৫৯ জন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags: #Italy #ImmigrationCrisis #BangladeshiDiaspora #MigrantRights #RomeProtest #Regularization #MigrationPolicy #EuropeNews #UndocumentedMigrants #HumanRights #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

মুক্তির আনন্দে ডানা মেলল ২৩ টিয়া

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে, তৌসিফের সঙ্গে নতুন মুখ

পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

১৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার স্বর্ণ জিততে মরিয়া লিটনরা

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

মুক্তির আনন্দে ডানা মেলল ২৩ টিয়া

মুক্তির আনন্দে ডানা মেলল ২৩ টিয়া

সেপ্টেম্বর ২৪, ২০২৬
সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.