বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও কেমব্রিজে উচ্চতর শিক্ষা অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এক দম্পতি— মো. আবির হাসান নিলয় ও ড. সিনায়াত মহজাবীন। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও উচ্চশিক্ষায় নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
বর্তমানে মো. আবির হাসান নিলয় বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (আন্তর্জাতিক উন্নয়ন) বিষয়ে ডিপিল (DPhil) গবেষক হিসেবে অধ্যয়নরত আছেন। অন্যদিকে, ড. সিনায়াত মহজাবীন সম্মানজনক ‘ইউসুফ জামিল স্কলারশিপ’ অর্জন করে আরেক শীর্ষ বিদ্যাপীঠ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে সফলভাবে পিএইচডি (PhD) সম্পন্ন করেছেন।
আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে দুই প্রভাবশালী প্রতিষ্ঠানে এই দম্পতির একসঙ্গে সাফল্য অর্জনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে. ছে। বিশ্বমঞ্চে বাংলাদেশী শিক্ষার্থীদের অদম্য মেধা ও একাগ্রতার পরিচয় বহনকারী এই অনুপ্রেরণাদায়ী অর্জনকে দেশজুড়ে সুধীসমাজ ও নেটিজেনরা আন্তরিক অভিনন্দন ও গর্বের সাথে উদযাপন করছেন।



