• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৬
in প্রযুক্তি
0
মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম—এই তিনটি জনপ্রিয় প্ল্যাটফর্মের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে যুক্ত নয়; বরং সাধারণ ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ও উন্নত কিছু সুবিধা যুক্ত করাই এর মূল লক্ষ্য।

এতদিন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহৃত এই প্ল্যাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ এবং নতুন ফিচারের চাহিদা বাড়ায় বিকল্প আয়ের পথ খুঁজছে মেটা। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআইভিত্তিক টুল যুক্ত হতে পারে, যা ব্যবহারকারীদের কনটেন্ট তৈরি ও যোগাযোগকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

সূত্রের বরাতে জানা গেছে, মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই সাবস্ক্রিপশনের অন্যতম প্রধান ফিচার হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরিতে সহায়তা এবং বিভিন্ন স্বয়ংক্রিয় কাজের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ইনস্টাগ্রামে যুক্ত হতে পারে এআইনির্ভর নতুন ফিচার—যেমন ‘ভাইবস’, যার মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের সৃজনশীল ভিডিও তৈরি করা সম্ভব হবে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশিত সুবিধাও প্রিমিয়াম প্ল্যানে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কে ফলো করলেও পাল্টা ফলো করছে না তা জানার অপশন এবং অন্যদের অজান্তে স্টোরি দেখার সুবিধা। অন্যদিকে হোয়াটসঅ্যাপে উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন এবং এআইচালিত সাপোর্ট যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব ফিচার নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা।

মেটার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক। যারা অর্থ ব্যয় করতে আগ্রহী নন, তারা আগের মতোই বিনামূল্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। মূলত অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার ব্যবহার করতে ইচ্ছুক ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে নতুন এই পরিকল্পনার সঙ্গে সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগও সামনে এসেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালুর পর অনেক ব্যবহারকারীর প্রশ্ন—ব্যক্তিগত তথ্য ভবিষ্যতে এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে কি না। এ বিষয়ে মেটার দাবি, ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীরা কতটা আগ্রহ দেখাবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্টদের মতে, মেটার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.