• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

জেনে নিন রয়্যাল এনফিল্ড বাইকের মডেল ও ফিচার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৫
in প্রযুক্তি
0
জেনে নিন রয়্যাল এনফিল্ড বাইকের মডেল ও ফিচার

রয়্যাল এনফিল্ড দীর্ঘদিন ধরে বাইকপ্রেমীদের স্বপ্নের নাম। সেই স্বপ্ন পূরণে বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশেও আসছে এই ব্র্যান্ডের জনপ্রিয় মোটরসাইকেল। আগামী ২১ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির মোটরসাইকেল। এর উৎপাদন ও বাজারজাতকরণে কাজ করছে ইফাদ মোটরস, যারা কুমিল্লার চৌদ্দগ্রামে একটি আধুনিক উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছে। গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশে উচ্চ সিসির মোটরসাইকেলের পথ খুলে যাওয়ায় রয়্যাল এনফিল্ডের প্রবেশ সহজ হয়।

বাংলাদেশের বাজারে চারটি মডেল আসছে—হান্টার ৩৫০, ক্লাসিক ৩৫০, বুলেট ৩৫০ এবং মিটিওর ৩৫০। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী মডেল হলো হান্টার ৩৫০, যা ভারতের বাজারে কোম্পানির সর্বাধিক বিক্রিত বাইক। রেট্রো রোডস্টার ডিজাইনের এই বাইকে রয়েছে ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি পাওয়ার ও ২৭ এনএম টর্ক উৎপাদন করে। টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, সিঙ্গেল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক এবং ১৩.৫ লিটারের ট্যাংক এটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে।

ক্লাসিক ৩৫০ মডেলটিও ৩৪৯ সিসির একই ক্ষমতার ইঞ্জিন সমৃদ্ধ। এর রেট্রো-স্টাইল, আরামদায়ক রাইডিং পজিশন এবং শক্তিশালী সাসপেনশন দীর্ঘ যাত্রায় বিশেষ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে। সামনে- পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এবিএস ব্যবহারের ফলে নিরাপত্তা আরও বৃদ্ধি পেয়েছে।

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ তার ভিনটেজ ক্লাসিক ডিজাইন, আইকনিক থাম্পিং সাউন্ড এবং আরামদায়ক ক্রুজিং অভিজ্ঞতার জন্য বিশেষভাবে জনপ্রিয়। এতে ব্যবহৃত জে-সিরিজ ইঞ্জিন স্থিতিশীল পাওয়ার ডেলিভারি দেয় এবং উন্নত সাসপেনশন রুক্ষ রাস্তার ধাক্কাও সহজে শোষণ করতে পারে। ডুয়েল চ্যানেল এবিএসসহ এই মডেলটি দীর্ঘ ভ্রমণের জন্য আদর্শ।

মিটিওর ৩৫০ মডেলটি একটি স্মার্ট লুকিং ক্রুজার, যা ডিসেন্ট ডিজাইন ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য পরিচিত। ৩৪৯ সিসি ইঞ্জিন, সুনির্দিষ্ট গিয়ার শিফট, কম্পনহীন গতি এবং আধুনিক ডিজিটাল কনসোল—সব মিলিয়ে এটি আধুনিক রাইডারদের জন্য আকর্ষণীয় একটি অপশন। নেভিগেশন সিস্টেম, স্পিডোমিটার, ট্যাকোমিটার, কম্পাস ইত্যাদি সুবিধা এতে প্রযুক্তিগত আধুনিকতা যোগ করেছে। প্রায় ৩৫ কিমি/লিটার মাইলেজ এবং ১২০ কিমি/ঘণ্টা টপ স্পিড এই বাইকটিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলে।

এভাবে চারটি মডেলই রেট্রো লুক, শক্তিশালী ইঞ্জিন, উন্নত সাসপেনশন ও নিরাপত্তা বৈশিষ্ট্যের সমন্বয়ে বাংলাদেশের বাইকপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে যাচ্ছে।

ShareTweetSend

সর্বশেষ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

লিবিয়ার সাহারায় ৭ হাজার বছরের প্রাকৃতিক মমি আবিষ্কার: ডিএনএ বিশ্লেষণে উঠে এলো অজানা মানবগোষ্ঠীর ইঙ্গিত

প্রবাসে বন্ধুরাই পরিবার, শীতের পিঠা ও দিনভর আড্ডায় মিলনমেলা।

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.