দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশে পৌঁছাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই সফরে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে আইরিশরা। এর আগে ২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে তারা একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।
আসন্ন সিরিজটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ অধ্যায় যোগ করতে যাচ্ছে। কারণ, এই সিরিজেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
সূচি অনুযায়ী, ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, আর ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড: এ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড ক্রামিচেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্র্যাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, এন্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ের, রস আদেয়ার, বেন কালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, জস লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।



