ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আসছেন বাংলাদেশে। যার কণ্ঠে প্রেম, বেদনা ও স্মৃতির আবেশে মুগ্ধ কোটি কোটি শ্রোতা, সেই সংগীততারকা এবার সরাসরি মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের মাঝে।
ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের বাংলাদেশ সফর নিয়ে অনলাইন প্রচারণা শুরু হয়েছে। তবে তার সফরের নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে এসেছিলেন অরিজিৎ সিং। সর্বশেষ ২০১৬ সালে তিনি ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে এক মনোমুগ্ধকর কনসার্টে পারফর্ম করেন, যা এখনও অনেক ভক্তের মনে অমলিন স্মৃতি হয়ে আছে।



