• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৯, ২০২৫
in প্রযুক্তি
0
গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

আজকের তথ্যনির্ভর যুগে প্রশ্ন যতই জটিল হোক না কেন, উত্তর খোঁজার প্রথম ঠিকানা হলো গুগল। পড়াশোনা, ভ্রমণ, রান্না, স্বাস্থ্য বা প্রযুক্তি—সব ক্ষেত্রেই মুহূর্তেই উত্তর পেতে কোটি কোটি মানুষ প্রতিদিন ভরসা রাখেন এই সার্চ ইঞ্জিনের ওপর। তবে অনেক সময় অজস্র সার্চ ফলাফলের ভিড়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সময় নষ্ট হয়, দেখা দেয় বিভ্রান্তিও। অথচ কিছু সহজ কৌশল জানলে খুব অল্প সময়েই পাওয়া সম্ভব সবচেয়ে নির্ভুল তথ্য।

প্রথমত, নির্দিষ্ট বাক্যাংশ খোঁজার জন্য বাক্য বা শব্দগুচ্ছ উদ্ধৃতি চিহ্ন (“ ”) দিয়ে লিখতে হবে। যেমন— “Best pizza in Dhaka” লিখলে গুগল কেবল এই নির্দিষ্ট বাক্যাংশযুক্ত ফলাফলই দেখাবে। এতে সময় বাঁচবে এবং অপ্রাসঙ্গিক লিংক ঘাঁটতে হবে না।

দ্বিতীয়ত, অপ্রাসঙ্গিক ফলাফল বাদ দিতে কোনো শব্দের আগে মাইনাস (-) চিহ্ন ব্যবহার করা যায়। যেমন— ‘Apple -fruit’ লিখলে ফল আপেল নয়, শুধু অ্যাপল কোম্পানি সংক্রান্ত তথ্যই দেখা যাবে। নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার সময় এটি খুব কার্যকর।

তৃতীয়ত, বাক্যের অংশ ভুলে গেলে বা অসম্পূর্ণ মনে থাকলে, তার জায়গায় তারকা (*) চিহ্ন ব্যবহার করা যায়। যেমন— ‘Best * place in Bangladesh’ লিখলে গুগল ফাঁকা অংশটি নিজে পূরণ করে সম্ভাব্য ফলাফল দেখাবে।

চতুর্থত, ফ্লাইট, আবহাওয়া বা খেলার ফলাফল জানতে এখন আলাদা ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। শুধু ‘Dhaka weather’ বা নির্দিষ্ট ফ্লাইটের নাম ও স্ট্যাটাস লিখলেই গুগল সরাসরি সঠিক তথ্য দেখাবে।

শেষে, নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাইলে ব্যবহার করতে হবে “site:” কৌশল। যেমন— ‘site:prothomalo.com শিক্ষা’ লিখলে শুধু প্রথম আলো ওয়েবসাইটে থাকা শিক্ষাবিষয়ক তথ্যই পাওয়া যাবে।

অতএব, গুগলের এই পাঁচটি সহজ টিপস জানা থাকলে সময় বাঁচবে, বাড়বে তথ্য সংগ্রহের গতি ও নির্ভুলতা।

সূত্র: টেকলুসিভ

Tags: #GoogleSearchTips #DigitalSkills #OnlineLearning #SmartSearch #InformationLiteracy #TechTips #Productivity #BanglaTech #GoogleHacks #InternetSkills #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.