• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত ও উৎসব আয়োজন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫
in বাংলাদেশ
0
রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত ও উৎসব আয়োজন

রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত ও উৎসব আয়োজন

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (২৭ মার্চ) বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে যথারীতি ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠেও কেন্দ্রীয়ভাবে ঈদের নামাজের আয়োজন করা হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ঈদের নামাজের পাশাপাশি এই মাঠে বিশেষ মেলা, আনন্দমিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।

ঈদ উদযাপনকে আরও আনন্দদায়ক করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ঈদের দিন অনেকেই টিভি দেখে বা ঘুমিয়ে সময় কাটান। এবার আমরা চাই, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করি। সেই লক্ষ্যেই বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের পর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে।’

গ্রামের ঈদগাহের পাশে ছোট মেলার ঐতিহ্য অনুসরণ করে এখানেও মেলার আয়োজন থাকবে। যেখানে শিশু–কিশোররা কেনাকাটা ও বিনোদনের সুযোগ পাবে।

ঐতিহ্যের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ঈদের নামাজের পর বর্ণাঢ্য আনন্দমিছিলের আয়োজন করা হবে। আসিফ মাহমুদ বলেন, ‘সুলতানি আমল থেকে ১৮০০ সালের দিকেও এই অঞ্চলে ঈদের পর র‍্যালি বা মিছিল করার প্রথা ছিল। সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে চাই।’

এছাড়া, ঈদের আনন্দ উদযাপনকে আরও সমৃদ্ধ করতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

জাতীয় ঈদগাহ মাঠ রাজধানীর দক্ষিণ অংশে হওয়ায় উত্তর ঢাকার বাসিন্দাদের জন্য সেখানে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরা এলাকার মানুষের জন্য এটি বেশ দূর। এছাড়া, জাতীয় ঈদগাহের স্থানসংকুলান সমস্যার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

তবে তিনি আশ্বস্ত করেছেন যে, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত যথারীতি অনুষ্ঠিত হবে এবং পুরাতন বাণিজ্য মেলার মাঠের আয়োজন সেটির কোনো বিকল্প নয়, বরং এটি নগরবাসীর সুবিধার জন্য একটি বাড়তি আয়োজন।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাইকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত, আনন্দমিছিল ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.