• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

বিশ্বকাপে শ্রীলঙ্কার জাতীয় সংগীত গেয়ে ভাইরাল কে এই শিল্পী?

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১, ২০২৫
in বিনোদন
0
বিশ্বকাপে শ্রীলঙ্কার জাতীয় সংগীত গেয়ে ভাইরাল কে এই শিল্পী?

এশিয়া কাপ শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস যেন কমেনি। এবার আলোচনার কেন্দ্রবিন্দু নারী ওয়ানডে বিশ্বকাপ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা ওঠে বিশ্বকাপের ১৩তম আসরের।

উদ্বোধনী ম্যাচের আগে ভারতীয় জাতীয় সংগীত ‘জন গণ মন’ পরিবেশন করেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, যিনি এবারের আসরের থিমসংয়েও কণ্ঠ দিয়েছেন। তার সঙ্গে কণ্ঠ মেলান হারমানপ্রীত কৌররা। এরপর শ্রীলঙ্কার জাতীয় সংগীত ‘শ্রীলঙ্কা মাতা’ পরিবেশন করেন সাদা পোশাকে এক শিল্পী, যার সঙ্গে কণ্ঠ মেলান আতাপাত্তু-হারশিথারা। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই পরিবেশনা। দর্শকদের মনে প্রশ্ন জাগে—কে এই শিল্পী?

তিনি নুওয়ান্ধিকা সেনারত্নে—শ্রীলঙ্কার তরুণী কণ্ঠশিল্পী। মূলত প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত হলেও সোপ্রানো অপেরা ও গজল পরিবেশনাতেও তার সমান সুনাম রয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো *‘দোরানা ড্রিম স্টার’-এর নবম মৌসুমে প্রথম রানারআপ হয়ে তিনি আলোচনায় আসেন।

উইকিপিডিয়া অনুযায়ী, নুওয়ান্ধিকার জন্ম ১৯৯৩ সালের ২৩ জুন। তিনি কলম্বোর ইউনিভার্সিটি অফ দ্য ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস থেকে ওয়েস্টার্ন মিউজিকে অনার্সসহ ব্যাচেলর অব পারফর্মিং আর্টস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে সংগীতে এমফিল করছেন।

শ্রেয়া ঘোষালের সুরের জাদু যেমন শ্রোতাদের মুগ্ধ করেছে, তেমনি নুওয়ান্ধিকার নিখুঁত কণ্ঠনিয়ন্ত্রণও সবার মন জয় করেছে। অনেকে বিস্মিত হয়ে বলেছেন, একজন শিল্পীর ভোকাল ক্ষমতা এতটা ক্যারিশম্যাটিক কীভাবে সম্ভব! শ্রেয়া ঘোষালের পাশে দাঁড়িয়ে গাইতে গিয়ে হয়তো কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন, তবে সেই মুহূর্তটিকে সযত্নে ধরে রাখেন ছবির মাধ্যমে। নিজের ফেসবুকে শ্রেয়ার সঙ্গে ছবি শেয়ার করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্মৃতিকে আরও রঙিন করে তুলেছেন এই লঙ্কান শিল্পী।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.