• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৫
in অন্যান্য
0
যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

বাঙালির রান্নাঘরে বেগুনের উপস্থিতি প্রতিদিনের মতো স্বাভাবিক। ভর্তা, ভাজি, ডাল কিংবা মাছের ঝোল—সব জায়গাতেই এর কদর রয়েছে। অনেকের মতে, গরম ভাতের সঙ্গে ঝাল-মসলাদার বেগুন ভর্তার তুলনা হয় না। ভিটামিন, ফাইবার এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই সবজি সাধারণভাবে স্বাস্থ্যকর হলেও, সবার জন্য এটি নিরাপদ নয়। চিকিৎসকরা বলছেন, কিছু বিশেষ শারীরিক অবস্থায় বেগুন খাওয়া বরং ক্ষতির কারণ হতে পারে। চলুন জেনে নিই কোন ৫ ধরনের মানুষের জন্য বেগুন খাওয়া বিপজ্জনক—

১. কিডনির সমস্যা বা কিডনিতে পাথর থাকলে
বেগুনে মাঝারি পরিমাণে অক্সালেট থাকে। এটি কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকি বাড়ায়। গবেষণা অনুযায়ী, যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে তাদের উচ্চ-অক্সালেটযুক্ত খাবার যেমন বেগুন খাওয়া সীমিত করা উচিত।

২. আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা থাকলে
বেগুনের খোসায় থাকা নাসুনিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট আয়রনের সঙ্গে আবদ্ধ হতে পারে। এর ফলে শরীরে আয়রনের প্রাপ্যতা কমে যায়। তাই যাদের আগে থেকেই আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়া রয়েছে, তাদের জন্য বেশি বেগুন খাওয়া ক্ষতিকর হতে পারে।

৩. নির্দিষ্ট ওষুধ সেবনকারীরা
বেগুনে প্রাকৃতিকভাবে সামান্য টাইরামাইন থাকে। এটি বিষণ্নতার চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের (বিশেষ করে MAOI) সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। অতিরিক্ত খেলে রক্তচাপ বিপজ্জনক মাত্রায় বেড়ে যেতে পারে। তাই এ ধরনের ওষুধ গ্রহণকারীদের সতর্ক থাকতে হবে।

৪. হজমের সমস্যা থাকলে
বেগুনে প্রচুর ফাইবার থাকায় সাধারণত হজমে সহায়তা করে। তবে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা প্রদাহজনক পেটের রোগে ভুগছেন এমন ব্যক্তিরা বেশি পরিমাণে বেগুন খেলে পেট ফাঁপা, অস্বস্তি বা পাতলা মল হতে পারে।

৫. নাইটশেড বা অ্যালার্জি সংবেদনশীলতা থাকলে
বেগুন নাইটশেড পরিবারের অন্তর্ভুক্ত, যেখানে টমেটো, আলু ও মরিচও রয়েছে। এ ধরনের খাবারে সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে ত্বকের জ্বালা, মাথাব্যথা, হজমের সমস্যা এমনকি অ্যালার্জি ফ্লেয়ার-আপ দেখা দিতে পারে। এ অবস্থায় বেগুন খাওয়া এড়িয়ে চলাই ভালো।

সবশেষে বলা যায়, বেগুন স্বাস্থ্যকর হলেও সবার জন্য সমান উপকারী নয়। যাদের উল্লিখিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বেগুন খাওয়া আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ShareTweetSend

সর্বশেষ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে জমজমাট বিজ্ঞান মেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

টাইম টিভির যুগপূর্তিতে বাংলাদেশি কমিউনিটির প্রশংসায় হেকিম জেফরি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সেপ্টেম্বর ৩০, ২০২৬
লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.