• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

এবার স্পটিফাই আনল লসলেস অডিও

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১০, ২০২৫
in বিনোদন
0
এবার স্পটিফাই আনল লসলেস অডিও

বিশ্বের জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই অবশেষে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য লসলেস অডিও চালু করেছে। বুধবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। প্রায় চার বছর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার হাইফাই পরিকল্পনার কথা জানিয়েছিল তারা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যবহারকারীরা সেই সুবিধা পাচ্ছেন। খবর: দ্য হলিউড রিপোর্টার।

স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট গুস্তাভ জাইলেনহামার বলেন, “অপেক্ষার সময় শেষ, আমরা খুবই উত্তেজিত যে লসলেস সাউন্ড প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আসছে। ব্যবহারকারীদের সুবিধা, মান এবং স্পষ্টতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই আমরা এই ফিচারটি তৈরি করেছি। এখন তারা আরও উন্নত শ্রবণ অভিজ্ঞতা পাবেন।”

প্রথম ধাপে এই ফিচার চালু হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চেকিয়া, ডেনমার্ক, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। অক্টোবরের মধ্যে প্রায় ৫০টি দেশে এটি রোলআউট করার পরিকল্পনা রয়েছে।

স্পটিফাই জানিয়েছে, ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন এবং প্রোফাইল → সেটিংস → মিডিয়া কোয়ালিটি থেকে লসলেস চালু করতে পারবেন। ওয়াই-ফাই সংযোগে ব্যবহার এবং তারযুক্ত হেডফোন বা নন-ব্লুটুথ স্পিকার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ব্লুটুথে পর্যাপ্ত ব্যান্ডউইডথ পাওয়া সম্ভব নয়।

এই উদ্যোগ এসেছে অনেকটা দেরিতে—অ্যাপল মিউজিক ২০২১ সালেই বিনামূল্যে লসলেস অডিও চালু করেছিল, আর অল্প সময়ের মধ্যে অ্যামাজন মিউজিকও সেই পথ অনুসরণ করে। তবে স্পটিফাই নিশ্চিত করেছে, প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই উচ্চমানের অডিও উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, লসলেস অডিও হলো এমন এক ধরনের ডিজিটাল সাউন্ড যেখানে মূল অডিও ফাইলের সব ডেটা সংরক্ষিত থাকে। কোনো অংশ বাদ যায় না, ফলে রেকর্ডিংকে ছোট করার সময়ও শব্দের কোনো বিস্তারিত তথ্য হারিয়ে যায় না। তাই এটি মূল রেকর্ডিংয়ের মতোই উচ্চমানের শ্রবণ অভিজ্ঞতা দেয়।

ShareTweetSend

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

রোসাটমের গ্লেবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়ী পাবেন রাশিয়া ভ্রমণের সুযোগ

মিস ইউনিভার্সের মঞ্চে মাহি, জিতলে নিউইয়র্কে থাকা ও অর্থসহ মিলবে নানা সুযোগ-সুবিধা

রকেফেলার সেন্টারে এসে পৌঁছাল ২০২৬ সালের ৭৬ ফুট দীর্ঘ ক্রিসমাস ট্রি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

নভেম্বর ১০, ২০২৬
ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

নভেম্বর ১০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.