• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

নেপালে ফুটবলারদের সাথে অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৯, ২০২৫
in খেলাধুলা
0
নেপালে ফুটবলারদের সাথে অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ বাতিল হওয়ার পর মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ দলের ঢাকায় ফেরার ফ্লাইট নির্ধারিত ছিল। কিন্তু কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেল থেকে বিমানবন্দরে পৌঁছানোর মতো নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। পরে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে স্থানীয় গণমাধ্যমকে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোঠেশ্বর এলাকায় ধোঁয়া দেখা দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর পুরোপুরি বন্ধ না হলেও স্থানীয় অস্থিরতার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। ফলে উড্ডয়নও সম্ভব হচ্ছে না। এ কারণে বুদ্ধ এয়ারসহ সব এয়ারলাইনস ফ্লাইট স্থগিত করেছে।

বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ কভার করতে ঢাকা থেকে অন্তত ১৫ জন ক্রীড়া সাংবাদিক কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের বেশিরভাগের ফিরতি ফ্লাইট ছিল আজ বা আগামীকাল। তবে পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় সময়মতো ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক মোহাম্মদ জুবায়ের জানান, সাংবাদিকরা থামেলের মুসলিম চক এলাকার কাছাকাছি বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। যদিও সেখানে সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি, তবুও আন্দোলনের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিরাপত্তার কারণে হোটেলের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ দলের ফুটবলাররাও একইভাবে অবরুদ্ধ রয়েছেন। বাফুফে নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, হোটেলের আশপাশে বিক্ষোভ ও অগ্নিসংযোগ চলায় ফুটবলাররা বাইরে বের হতে পারেননি। সবাই টিম হোটেলেই অবস্থান করছেন।

এদিকে, একজন ক্রীড়া সাংবাদিক ফ্লাইট ধরতে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনও সম্পন্ন করেছিলেন। কিন্তু বিমানবন্দর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তিনি আটকা পড়েন। পরে স্থানীয় ক্রীড়া সাংবাদিক প্রজ্জল ওলি তাকে মোটরসাইকেলে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলে বিশেষ ফ্লাইটে করে জাতীয় দলের ফুটবলার ও আটকে পড়া সাংবাদিকদের ঢাকায় ফেরানোর চেষ্টা চলছে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.