• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

নিজেকে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য মনে করেন হাকিমি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১০, ২০২৫
in খেলাধুলা
0
নিজেকে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য মনে করেন হাকিমি

প্যারিস সেইন্ট–জার্মেইর (পিএসজি) মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি এক মৌসুমে রেকর্ড ভাঙা পারফরম্যান্সের পর দৃঢ়ভাবে জানিয়েছেন, তিনি ব্যালন ডি’অর জেতার যোগ্য। ফরাসি গণমাধ্যম কানাল+–কে দেওয়া সাক্ষাৎকারে পিএসজি’র ভাইস–ক্যাপ্টেন বলেন, “মানুষ যখন আমাকে ব্যালন ডি’অরের আলোচনায় রাখে, এটি স্বপ্নের মতো লাগে। আগে কখনো ভাবিনি। কিন্তু এমন একটি ঐতিহাসিক মৌসুমের পর আমি মনে করি, এর দাবিদার আমিও।”

২৬ বছর বয়সী এই রাইটব্যাক ২০২৪–২৫ মৌসুমে ৫৫ ম্যাচে করেছেন ২৭টি গোল অবদান—১১ গোল ও ১৬ অ্যাসিস্ট, যা ইউরোপিয়ান ফুটবলে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড। তিনি ভেঙেছেন দানি আলভেসের পুরনো রেকর্ডও। পাশাপাশি, হাকিমি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার–ফাইনাল, সেমি–ফাইনাল ও ফাইনালে গোল করা প্রথম ডিফেন্ডার হিসেবেও ইতিহাস গড়েছেন।

পিএসজি এবার লিগ ওয়ান, ফ্রান্স কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ট্রফি দে শঁপিয়ন—সবকটি শিরোপা জিতেছে, আর এই সাফল্যে বড় অবদান ছিল হাকিমির। তিনি বলেন, “মানুষ ভাবে আমি হয়তো ফরোয়ার্ড বা মিডফিল্ডার, কিন্তু না—আমি ব্যাক–ফোরে খেলি, যেখানে রক্ষণ সামলানোই প্রথম দায়িত্ব। এই পরিসংখ্যান কোনো স্বাভাবিক ডিফেন্ডারের নয়। যদি একজন ডিফেন্ডার এমন কিছু করতে পারে, তবে সে ফরোয়ার্ডের চেয়ে বেশি ব্যালন ডি’অরের দাবিদার।”

আগামী মৌসুমে হাকিমির লক্ষ্য স্পষ্ট—চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখা। প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি দেখছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে। শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক বিশ্রারের ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, “এ মৌসুমও হবে দীর্ঘ। মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতির চেয়ে বেশি জরুরি। ভাগ্য ভালো, পিএসজি’তে আমার চারপাশে এমন এক টিম আছে যারা সবসময় আমাকে সেরা রাখতে কাজ করে।”

লিগ ওয়ানের সেরা আফ্রিকান খেলোয়াড় হিসেবে মর্যাদাপূর্ণ ‘প্রি মারক–ভিভিয়েন ফো’ পুরস্কার জেতা হাকিমি এবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন জুড বেলিংহাম, ওসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও মোহাম্মদ সালাহর সঙ্গে। এখন প্রশ্ন, রেকর্ড ভাঙা এই মৌসুম শেষে ২০২৫ ব্যালন ডি’অর কি হাকিমির হাতেই উঠবে?

ShareTweetSend

সর্বশেষ

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

জন্মনিয়ন্ত্রণ বড়ি লাল বা গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি: এক চাঞ্চল্যকর প্রতারণার জাল

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

অক্টোবর ১, ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অক্টোবর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.