• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

নজরদারিতে যেসব অ্যাপস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫
in প্রযুক্তি
0
নজরদারিতে যেসব অ্যাপস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন যেসব অ্যাপ ব্যবহার করেন, তার অনেকগুলোই গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে—এমন আশঙ্কাজনক তথ্য প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ভোক্তা অধিকার সংস্থা ‘হুইচ’ সম্প্রতি একটি বিশ্লেষণ প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ অপ্রয়োজনীয় ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে।

বিশ্লেষণ অনুযায়ী, এসব অ্যাপ ব্যবহারকারীর সুনির্দিষ্ট অবস্থান, ফোনের মাইক্রোফোন ও স্টোরেজ ফাইল ব্যবহারের অনুমতি চায়, যদিও অধিকাংশ ক্ষেত্রেই এসব তথ্য প্রয়োজন হয় না। এ বিষয়ে হুইচের সম্পাদক হ্যারি রোজ বলেন, “দেখতে সাধারণ মনে হলেও অ্যাপগুলো ব্যবহারকারীর তথ্য ব্যবহার করেই চলে, অনেক সময় অতিরিক্তভাবে।”

অনুসন্ধানে দেখা গেছে, জনপ্রিয় ২০টি অ্যাপ একসঙ্গে ইনস্টল করলে মোট ৮৮২টি অনুমতি চাওয়া হয়, যার মধ্যে অনেকগুলোই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে শাওমির স্মার্ট হোম অ্যাপ ‘শাওমি হোম’ ৯১টি অনুমতি চায়, যার মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ। এরপর রয়েছে স্যামসাংয়ের ‘স্মার্টথিংস’ অ্যাপ (৮২টি অনুরোধ, ৮টি ঝুঁকিপূর্ণ), ফেসবুক (৬৯টি অনুরোধ, ৬টি ঝুঁকিপূর্ণ) এবং হোয়াটসঅ্যাপ (৬৬টি অনুরোধ, ৬টি ঝুঁকিপূর্ণ)।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুমতি চায় ফেসবুক অ্যাপ। এরপর আছে হোয়াটসঅ্যাপ (৬৬টি), ইউটিউব (৪৭টি, এর মধ্যে ৪টি ঝুঁকিপূর্ণ) এবং টিকটক (৪১টি, ৩টি ঝুঁকিপূর্ণ)। ২০টি অ্যাপের মধ্যে ১৬টি অ্যাপ এমন অনুমতি চায়, যার মাধ্যমে ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই অন্য অ্যাপের পপআপ চালু করা সম্ভব। ৭টি অ্যাপ এমন অনুমতি নেয়, যার ফলে ফোন চালু করলেই তা ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হয়ে যায়। এসব ঝুঁকিপূর্ণ অনুমতির মধ্যে রয়েছে মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে চালু/বন্ধ করা, সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ, ও ডিভাইসে সংরক্ষিত ফাইল পড়ার সুযোগ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যগুলো বিজ্ঞাপনদাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে নির্দিষ্ট বিজ্ঞাপন পাঠানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের সম্মতি ছাড়া ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করা হয় না। স্যামসাং জানায়, তাদের অ্যাপ তথ্য সুরক্ষা আইন মেনেই পরিচালিত হয়। টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপনীয়তা ও নিরাপত্তা তাদের সেবার গুরুত্বপূর্ণ অংশ এবং প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করা হয়।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.