• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে চালু হচ্ছে না পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
in বাংলাদেশ
0
রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে চালু হচ্ছে না পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস

পাবনা প্রতিনিধি
রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না বলে অভিযোগ করেছেন বেসরকারি সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে চার লেন সড়ক নির্মাণ, আরিচা কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন শেকড় পাবনা ফাউন্ডেশন এর সভাপতি খান হাবিব মোস্তফা। তিনি বলেন, ঢাকা থেকে পাবনা আসতে যানজটের কবলে পড়তে হয়। ৪ ঘন্টার রাস্তা ১০/১২ ঘন্টা লেগে যাচ্ছে। সেক্ষেত্রে যাত্রী হয়রানি, ব্যক্তি হয়রানি থেকে রেহাই পেতে ট্রেন সার্ভিস চালু হলে সহজেই পাবনা থেকে ঢাকা যাতায়াত করা সম্ভব হবে। রুপপুর পারমাণবিক প্রকল্প ও ইপিজেডে অসংখ্য বিদেশি বসবাস করেন। তারা ঢাকায় যাতায়াতে যানজটে ব্যাপক নাজেহালের শিকার হয়। সেই বিষয়টি বিবেচনা করে দ্রুত বন্ধ থাকা ঈশ্বরদী দ্রুত বিমানবন্দর খুলে দেওয়ার দাবি জানান তিনি।

অপরদিকে ফেরি দিয়ে আরিচা থেকে কাজিরহাট আসতে দুই ঘন্টা লাগে। আবার কাজিরহাট থেকে আরিচা যেতে ১ ঘন্টা ৪০ মিনিট লাগে। যদি ফেরিঘাটটি খয়েরচর এলাকায় স্থানান্তর করা হয় তাহলে মাত্র আধা ঘন্টায় ২০ টাকা ভাড়া দিয়ে পারাপার হওয়া সম্ভব।

তিনি অভিযোগ করে বলেন, ‘শুরু থেকেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। একটা উপদেষ্টাও নেই সরকারে। আর সেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনা আগে থেকেই উন্নয়ন বঞ্চিত। পাবনার কোথাও কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। পাবনাবাসীকে সাথে নিয়ে আমরা উন্নয়ন করতে চাই। সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা বিনাস্বার্থে কাজ করতে চাই।’

আয়োজকরা জানান, আগামী ১৩ জুলাই পাবনা প্রেসক্লাবের সামনে শহীদ চত্বরে চার দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত গণসাক্ষর কর্মসূচি পালন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, শেকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজ খান, পরিচালক বিশিষ্ট ব্যবসাযী তাজুল ইসলাম প্রমুখ।

Tags: #PabnaTrain #TrainToDhaka #IshwardiAirport #PabnaDeservesMore #NorthBengalVoice #FixTransport #PabnaProtest #ShokorFoundation #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.