• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

যশোরে সৌদি খেজুর উৎপাদনে সফল নারী উদ্যোক্তা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুন ২৭, ২০২৫
in বাংলাদেশ
0
যশোরে সৌদি খেজুর উৎপাদনে সফল নারী উদ্যোক্তা

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের নারী উদ্যোক্তা নুসরাত জাহান লিজা সৌদি আরবের খেজুর চাষে অনন্য সাফল্য অর্জন করেছেন। লেখাপড়া ও সংসার সামলে নিজেকে স্বাবলম্বী করে তুলতে লিজা শুরু করেন সৌদি খেজুর চাষ। বীজ থেকে চারা তৈরি করে নিজ বাড়ির আঙিনায় সারি সারি খেজুরগাছ লাগিয়ে এখন তিনি হয়ে উঠেছেন স্থানীয়ভাবে প্রশংসিত এক সফল নারী কৃষি উদ্যোক্তা।

সরেজমিনে দেখা যায়, লিজার বাড়ির আঙিনায় রয়েছে ৩৫ থেকে ৪০টি সৌদি খেজুরগাছ। এবছর প্রথমবারের মতো তিনটি গাছে এসেছে ফলন। লাল টসটসে খেজুর দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ। সৌদি খেজুরের এমন চোখধাঁধানো ফলন সবাইকে করছে অভিভূত।

লিজা জানান, প্রায় ছয় বছর আগে হজ শেষে দেশে ফেরার সময় এক আত্মীয় সৌদি খেজুর আনেন। সেই খেজুর খাওয়ার পর বীজগুলো তিনি নিজে সংরক্ষণ করেন এবং পরবর্তীতে সেগুলো থেকেই চারা তৈরি করেন। এরপর নিজের বাড়ির আঙিনায় রোপণ করেন গাছগুলো। এখন তিনটি গাছে ফল আসলেও অধিকাংশ গাছের গোড়া থেকে নতুন চারাও গজিয়েছে। গাছগুলোতে নিয়মিত ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) প্রয়োগ করেন তিনি।

ফলন সম্পর্কে লিজা বলেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে খেজুরগুলো পুরোপুরি পেকে যাবে। প্রতিকেজি খেজুর বাজারে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রির সম্ভাবনা রয়েছে। এতে করে আগামী দিনে এটি তার একটি লাভজনক কৃষি উদ্যোগ হয়ে উঠবে বলে আশা করছেন।

খেজুরগাছ দেখতে আসা স্থানীয় বাসিন্দা চৈতন্য নন্দী ও ফয়সাল মাহমুদ বলেন, এই এলাকায় সৌদি খেজুর ফলনের কথা শুনে তারা দেখতে এসেছেন। গাছের খেজুর দেখে তারা খুবই আনন্দিত এবং উৎসাহিত হয়েছেন।

এ বিষয়ে কেশবপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, উপজেলায় সৌদি খেজুর চাষে লিজা প্রথম সফলতা পেয়েছেন। তার বাগানে খেজুরের বড় বড় কাঁদি দেখে ধারণা করা যায়, এ উদ্যোগ দেখে আরও অনেকেই এই ফল চাষে আগ্রহী হবেন।

লিজার এই প্রচেষ্টা শুধু একজন নারীর সাফল্য নয়, বরং এটি দেশের কৃষি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের এক উজ্জ্বল উদাহরণ।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.