পাবনা প্রতিনিধি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ পাবনায় সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পাবনা জেলা মহিলা পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, সাধারন কামরুন্নাহার জোৎস্না খাতুন, লিগ্যাল এইড সম্পাদক শরিফা খাতুন সখী ও আন্দোলন সম্পাদক আঞ্জুমান আরা পারভীন।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা, সুরক্ষায় বিভিন্ন দাবি ও কর্মসূচি তুলে ধরেন। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করে নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।



