• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৬
in প্রযুক্তি
0
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রতিটি শিশুকে একটি শেয়ার দেবে স্পেসএক্স এবং অন্যটি দেবেন তিনি ব্যক্তিগতভাবে। বর্তমান বাজারদর অনুযায়ী, এই উপহারের মোট মূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

এর আগে বুধবার স্পেসএক্স জানায়, যুক্তরাষ্ট্রের ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ কর্মসূচির আওতায় সক্রিয় প্রতিটি হিসাবের বিপরীতে তাদের ক্লাস ‘এ’ সাধারণ শেয়ারের একটি করে নতুন শেয়ার দেওয়া হবে। একই পরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাস্কও। তাঁর ঘোষণা অনুযায়ী, কোম্পানির পক্ষ থেকে দেওয়া শেয়ারগুলো আগামী মাসে হস্তান্তর করা হবে। অন্যদিকে, ব্যক্তিগত শেয়ার আগামী বছরের জুনে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ অনুদান সরাসরি ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে কি না, সে বিষয়ে স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী নাগরিকদের বিনিয়োগে উৎসাহিত করতে চালু করা হয়েছে ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ কর্মসূচি। এর উদ্দেশ্য হলো, শিশুদের অল্প বয়স থেকেই শেয়ারবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করে ভবিষ্যতের জন্য সম্পদ গড়ে তুলতে সহায়তা করা। গত অক্টোবরে হোয়াইট হাউস জানিয়েছিল, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি হিসাব খোলা হয়েছে। বুধবারের লেনদেন শেষে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ ডলার ৪৪ সেন্ট। সেই হিসাবে প্রতিটি শিশুকে দুটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতির আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের বৈশ্বিক বাজারবিষয়ক উপদেষ্টা ক্রিস্টোফার ব্রাঙ্কিনের মতে, এ উদ্যোগের ফলে দীর্ঘমেয়াদে বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্পেসএক্সের শেয়ারহোল্ডার হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে শেয়ারবাজার ও বিনিয়োগ সম্পর্কে আগ্রহ তৈরি হবে। গত মাসেও যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার কথা জানিয়েছিলেন মাস্ক। তখন তিনি বলেছিলেন, ভবিষ্যৎ অর্থনীতিতে মানুষের সরাসরি অংশীদারত্ব তৈরির অন্যতম উপায় হলো তাদের হাতে শেয়ার তুলে দেওয়া।

গত জুন পর্যন্ত স্পেসএক্সে মাস্কের হাতে প্রায় ৬৪২ কোটি শেয়ার ছিল। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৮২ হাজার ৪০০ কোটি ডলার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের আয় ও সম্পদ বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে ব্যবহারের বিষয়েও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন উদ্যোগ দেখা যাচ্ছে। সম্প্রতি মাস্কের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ঘোষণা দিয়েছে, মানবকল্যাণে কাজ করা একটি নতুন তহবিলে নিজেদের ৫ শতাংশ শেয়ার দান করবে তারা। বর্তমান বাজারদর অনুযায়ী এসব শেয়ারের মূল্য প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের পরিধি বাড়বে।

মাস্কের অধিকাংশ জনহিতকর কার্যক্রম পরিচালিত হয় তাঁর প্রতিষ্ঠিত মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে, যার সম্পদের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামীও ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে স্পেসএক্সের শেয়ারের অংশ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রযুক্তি খাতের বাইরেও দীর্ঘমেয়াদি জনকল্যাণমূলক উদ্যোগের উদাহরণ রয়েছে। বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস ওয়ারেন বাফেট এখন পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি ডলার দান করেছেন। তাঁর অবশিষ্ট প্রায় ১৫ হাজার কোটি ডলারের সম্পদের বড় অংশও জনকল্যাণে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ১০ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করেছে, যার একটি অংশ এসেছে বাফেটের অনুদান থেকে।

সূত্র: Reuters

Tags: dwnnElonMuskSpaceXStockMarketTrumpAccountsUSChildren
ShareTweetSend

সর্বশেষ

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

আজ ফের বসছে মজুরি বোর্ড, পোশাকশ্রমিকদের বেতনে আসতে পারে আরও সমন্বয়

আজ বিশ্ব কেক দিবস, মিষ্টিমুখে উদযাপনের দিন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বিআরটিসিতে বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, আবেদন করবেন যেভাবে

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

নভেম্বর ২৬, ২০২৬
বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

নভেম্বর ২৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.