• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

মানুষ ও বানরের চেয়েও দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৬
in অন্যান্য
0
মানুষ ও বানরের চেয়েও দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক
বুদ্ধিমত্তা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতায় কাকের অসাধারণ দক্ষতার নতুন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু কাজে মানুষ ও বানরের চেয়েও দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে পাখিটি। মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে দৃশ্যগত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম কাক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির ইউনিভার্সিটি অব টিউবিনজেনের গবেষকেরা কাকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করতে একটি পরীক্ষা পরিচালনা করেন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ।

পরীক্ষায় কাকের সামনে একটি টাচস্ক্রিনে চলমান কিছু বিন্দু দেখানো হয়। বিন্দুগুলো ডান দিকে যাচ্ছে, নাকি বাম দিকে—তা শনাক্ত করে স্ক্রিনের সংশ্লিষ্ট পাশে ঠোকর দেওয়ার মাধ্যমে উত্তর দিতে হতো পাখিগুলোকে। গবেষকেরা দেখতে পান, বিন্দুগুলোর গতিপথ স্পষ্ট না হলেও কাক অনেক ক্ষেত্রে সঠিকভাবে দিক শনাক্ত করতে পেরেছে। মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে সিদ্ধান্ত নেওয়ার এই গতি চোখের পলক ফেলার সময়ের চেয়েও কম।

গবেষকদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মানুষের মস্তিষ্কের গঠনের সঙ্গে কাকের মস্তিষ্কের যথেষ্ট পার্থক্য থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উভয়ের মস্তিষ্কে কিছুটা একই ধরনের প্রক্রিয়া কাজ করতে পারে। তবে কাকের এই অসাধারণ সক্ষমতার পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়া কাজ করে, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।

এর আগে ২০২৪ সালের মে মাসে একই বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষণায় দেখা যায়, কাক এক থেকে চার পর্যন্ত গুনতে পারে। এমনকি পর্দায় প্রদর্শিত সংখ্যার সঙ্গে মিল রেখে নির্দিষ্টসংখ্যক ডাকও দিতে পারে পাখিটি। নতুন এই গবেষণা কাকের বুদ্ধিমত্তা, দ্রুত চিন্তাভাবনা এবং তথ্য বিশ্লেষণের ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে।

সূত্র: ডনিয়া নিউজ

Tags: AnimalIntelligenceBirdIntelligenceCrowIntelligencedwnnScientificResearch
ShareTweetSend

সর্বশেষ

সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ

মহাকাশের পথে শরিফুল রাজ, ‘লিম্বো’তে দর্শকদের জানাবেন নতুন অভিজ্ঞতা

১৩ বছরের অপেক্ষার অবসান, গেমারদের জন্য উন্মুক্ত হলো জিটিএ ৬

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, উৎসবমুখর ঈশ্বরদী

মানুষ ও বানরের চেয়েও দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ

সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ

নভেম্বর ১৮, ২০২৬
মহাকাশের পথে শরিফুল রাজ, ‘লিম্বো’তে দর্শকদের জানাবেন নতুন অভিজ্ঞতা

মহাকাশের পথে শরিফুল রাজ, ‘লিম্বো’তে দর্শকদের জানাবেন নতুন অভিজ্ঞতা

নভেম্বর ১৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.