• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

বিড়াল হত্যায় অন্য রকম শাস্তি, ৬ মাস খাওয়াতে হবে কুকুর-বিড়ালকে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৬
in বাংলাদেশ
0
বিড়াল হত্যায় অন্য রকম শাস্তি, ৬ মাস খাওয়াতে হবে কুকুর-বিড়ালকে
দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে মা বিড়াল হত্যার অভিযোগ উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারের এক বেকারি দোকানির বিরুদ্ধে। অভিযোগ, ফাঁদ পেতে বিড়ালটিকে আটকে গলায় চিকন নাইলনের দড়ি পেঁচিয়ে হত্যা করা হয়। পরে দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় বিড়ালটির নিথর দেহ। মা বিড়ালটির রয়েছে দুটি ছোট ছানা। ঘটনাটি স্থানীয় প্রাণিপ্রেমী যুবক মেহেদী হাসান ইমুকে ব্যথিত করে। তিনি এর বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে মেহেদী হাসান ইমু উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে অভিযোগ জানালে অভিযুক্ত দোকানদার সারোয়ার হোসেনকে (৫২) তলব করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখের উপস্থিতিতে নিজের দোষ স্বীকার করেন তিনি। পরে শাস্তি হিসেবে আগামী ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় তাঁকে।

মেহেদী হাসান ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করার পর বেকারি দোকানি চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে মা বিড়ালটি সেই ফাঁদে আটকা পড়ে। পরে সকালে বিড়ালটিকে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয় এবং মরদেহ দোকানের সামনেই ফেলে রাখা হয়। দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলায় ক্ষুব্ধ হয়ে দোকানি এমন কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ইমু জানান, নিহত বিড়ালটির ছোট দুটি ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি প্রাণী দোকানে ঢুকে পড়েছিল বলে এভাবে তাকে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। তাই ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে যান।

অন্যদিকে, অভিযোগের মুখে নিজের দোষ স্বীকার করেন দোকানদার সারোয়ার হোসেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাতে দোকান বন্ধ করার পর বিড়ালটি বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন এবং সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। তবে নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার কথা জানান তিনি। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি জানার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে দোকানদার নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান। শাস্তি হিসেবে তাঁকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাঁকে সতর্কও করা হয়েছে।

Tags: AnimalRightsAnimalWelfareCatAbusedwnnJusticeForAnimals
ShareTweetSend

সর্বশেষ

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

শেষ বিকেলের দাপটে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে

বিড়াল হত্যায় অন্য রকম শাস্তি, ৬ মাস খাওয়াতে হবে কুকুর-বিড়ালকে

বই পড়ায় বিশ্ব তালিকায় তলানিতে বাংলাদেশ, কমছে কেন পাঠকের সংখ্যা?

ভৈরব নদীর কচুরিপানা পরিষ্কারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. উষা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

নভেম্বর ১৬, ২০২৬
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

নভেম্বর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.