রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডিডি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ৩৫ জন প্রতিভাবান শিল্পীর অংশগ্রহণে বর্ণিল গ্রুপ আর্ট এক্সিবিশন বা যৌথ চিত্রকর্ম প্রদর্শনী ‘আর্ট ফার্স্ট’। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিল্পপ্রেমীদের জন্য আয়োজিত এই প্রদর্শনীটি আগামী ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান আবদুল হাই সরকার। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিল্পানুরাগীদের উপস্থিতিতে ফিতা কেটে এবং প্যানেল আলোচনার মাধ্যমে প্রদর্শনীটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
গুলশান-১ এর আরবান রোজ (হাউজ ৬১, রোড ২৭, ৫ম তলা) ঠিকানায় অবস্থিত ডিডি আর্ট গ্যালারির এই প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে বৈচিত্র্যময় শিল্পকর্ম ও নান্দনিক ভাবনার বহিঃপ্রকাশ। চারুকলাপ্রেমী ও সাধারণ দর্শনার্থীরা কাছাকাছি থেকে শিল্পকলার অনন্য এই রূপ উপভোগ করতে প্রতিদিন গ্যালারিটি ভিজিট করতে পারবেন।



