• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, পর্যটকদের জন্য বাড়ছে বিশেষ সুবিধা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৬
in আন্তর্জাতিক
0
ভারতীয় ভিসায় নতুন নিয়ম, পর্যটকদের জন্য বাড়ছে বিশেষ সুবিধা
ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির সরকার। দীর্ঘদিনের জটিল আবেদন প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসার ক্যাটাগরি ও উপশ্রেণির সংখ্যা কমিয়ে আনা হয়েছে। নতুন নিয়মে আগের ১৩টি প্রধান ভিসা ক্যাটাগরি কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে ৪৯টি উপশ্রেণি কমিয়ে আনা হয়েছে ২৩টিতে। এতে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের ঝামেলা কমবে এবং ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের ফরমেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর বা কলামের সংখ্যা ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য দেওয়ার বাধ্যবাধকতা কমবে।

নতুন কাঠামো অনুযায়ী, এখন থেকে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয়টি প্রধান ক্যাটাগরিতে ভিসা দেবে ভারত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। আগে ‘ট্যুরিস্ট ভিসা’ নামে পরিচিত এই ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। নতুন ব্যবস্থায় শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সেও অংশ নেওয়া যাবে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও এই ভিসা ব্যবহার করা যাবে।

চিকিৎসাসেবা নিতে ভারতে যাওয়া বিদেশিদের জন্যও নতুন সুবিধা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। রোগীদের সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা দেওয়া হবে। ফলে রোগী ও তাঁদের সহকারীদের বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন কমবে।

শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও নতুন শ্রেণিবিন্যাস করা হয়েছে। স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে। এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পাবেন। এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হতে পারে। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগও থাকবে।

ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে বি-১ ও বি-২—এই দুই শ্রেণিতে ব্যবসায়িক ভিসা দেওয়া হবে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ এবং ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বি-১ ভিসা। অন্যদিকে, স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে বি-২ ভিসা দেওয়া হবে।

এ ছাড়া ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি কারিগরি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ থাকবে।

নতুন ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভিসার ব্যবস্থা বহাল রাখা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি কমানোই এ সংস্কারের মূল উদ্দেশ্য। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদের কাজ চলছে।

Tags: dwnnIndianVisaUpdateIndiaVisaTouristVisaVisaRulesVisitorVisa
ShareTweetSend

সর্বশেষ

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

শেষ বিকেলের দাপটে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে

বিড়াল হত্যায় অন্য রকম শাস্তি, ৬ মাস খাওয়াতে হবে কুকুর-বিড়ালকে

বই পড়ায় বিশ্ব তালিকায় তলানিতে বাংলাদেশ, কমছে কেন পাঠকের সংখ্যা?

ভৈরব নদীর কচুরিপানা পরিষ্কারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. উষা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

নভেম্বর ১৬, ২০২৬
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

নভেম্বর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.