• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের পরিকল্পনা রয়েছে: শাকিব খান

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৬
in বিনোদন
0
পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের পরিকল্পনা রয়েছে: শাকিব খান
পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের সিনেমার যৌথ কাজ বা কোলাবরেশন শিগগিরই শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রঙ ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে সেরা নায়কের সম্মাননা গ্রহণের পর চলচ্চিত্রশিল্পের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। সিনেমা, সংগীত ও বিনোদন জগতের তারকাদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। তাঁকে ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, বর্তমানে বিশ্ব চলচ্চিত্রশিল্প একটি সোনালি সময় পার করছে। প্রতিবেশী দেশগুলোর সিনেমা সামান্য সফলতা পেলেই হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে এবং বিশ্বজুড়ে নিজেদের অবস্থান তৈরি করছে। বিষয়টি সত্যিই বিস্ময়কর বলে মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের প্রসঙ্গ তুলে ধরে শাকিব খান জানান, আগে তাঁর ধারণা ছিল দেশটির সিনেমা অঙ্গনে তেমন কোনো কার্যক্রম নেই। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সেখানে বর্তমানে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০টি সিনেমা হল ও আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। এমনকি কোনো সিনেমা ব্লকবাস্টার হলে সেটি ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করতে পারে। বিষয়টি তাঁকে অবাক করেছে বলেও জানান এই অভিনেতা।

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের সম্ভাবনা প্রসঙ্গে শাকিব খান বলেন, দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে শিগগিরই কোনো একটি প্রকল্পে কাজের কোলাবরেশন হতে পারে। এ ধরনের উদ্যোগ সফল হলে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পও আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহ ও উদ্যোগের কথাও উল্লেখ করেন শাকিব খান। তাঁর ভাষ্য, মন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকেরই সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ রয়েছে এবং তাঁরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই বাংলা চলচ্চিত্রশিল্প আরও বড় ও সম্ভাবনাময় অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জনপ্রিয় এই নায়ক।

Tags: BangladeshCinemaDhallywooddwnnFilmCollaborationPakistanFilmIndustryShakibKhan
ShareTweetSend

সর্বশেষ

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের পরিকল্পনা রয়েছে: শাকিব খান

অভিনয়ে নাম লেখালেন রোনালদো, জানা গেল প্রথম সিরিজের নাম

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের ছবি তুলে হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন পিনু রহমান

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

নভেম্বর ১৩, ২০২৬
পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের পরিকল্পনা রয়েছে: শাকিব খান

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের পরিকল্পনা রয়েছে: শাকিব খান

নভেম্বর ১৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.