• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১১, ২০২৬
in বাংলাদেশ
0
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পেট থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

অস্ত্রোপচারের শিকার ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন হাসমত। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর পেটের ভেতরে ধাতব ও শক্ত বস্তুর উপস্থিতি নিশ্চিত হন। পরে গত ৪ নভেম্বর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে একে একে গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ভাঙা ইটের টুকরা অপসারণ করেন তাঁরা।

কয়েদির এমন অস্বাভাবিক আচরণের কারণ ব্যাখ্যা করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে তীব্র মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে মারাত্মক আঘাত পান এবং ভেঙে পড়েন। পরবর্তী সময়ে কারাগারে বন্দি অবস্থায় মানসিক যন্ত্রণা কমাতে এবং নিজেকে ব্যস্ত রাখতে কাজ করার ইচ্ছা প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাঁকে কারাগারের ভেতরে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।

জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় কারাগারের বিভিন্ন আবর্জনা থেকে গ্যাসলাইটার, স্ক্রু ও অন্যান্য ফেলে দেওয়া বস্তু কুড়িয়ে নিজের কাছে রাখতেন হাসমত। একপর্যায়ে তিনি সেগুলো গিলে ফেলতেন। এভাবে একের পর এক বস্তু পেটে জমা হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সফল অস্ত্রোপচারের মাধ্যমে পেটের ভেতর থেকে সব ক্ষতিকর বস্তু অপসারণের পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

 

Tags: DhakaMedicalCollegedwnnGazipurKashimpurPrisonMedicalNewsPrisonNews
ShareTweetSend

সর্বশেষ

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

আজ আন্তর্জাতিক সিঙ্গেলস ডে: ১১/১১ ঘিরে উদযাপন ও কেনাকাটার উৎসব

উখিয়ায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত, দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

নভেম্বর ১১, ২০২৬
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

নভেম্বর ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.