• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৬
in প্রযুক্তি
0
ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে মেটা। চলতি মাস থেকে ইনস্টাগ্রামে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবহারকারীর বয়স সম্পর্কে ধারণা নেওয়া হবে। কেউ নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা হলে অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বয়স উপযোগী সুরক্ষাব্যবস্থা চালু হবে। খবর আল-জাজিরার।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, নতুন প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টধারীর দেওয়া বয়সের সঙ্গে তার অনলাইন কার্যক্রমের সামঞ্জস্য যাচাই করা হবে। কোনো ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও এআই বিশ্লেষণে তাকে কিশোর বলে মনে হলে তার অ্যাকাউন্টে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হবে।

মেটার দাবি, এ প্রযুক্তি চালুর ফলে আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতে বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হয়েছিল।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাঁদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তাঁরা নতুন ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।

মেটার ‘টিন অ্যাকাউন্টে’ কিশোরদের নিরাপত্তায় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এর মধ্যে ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ এবং রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা উল্লেখযোগ্য। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় সীমিত রাখা এবং সামাজিক তুলনা তৈরি করতে পারে—এমন কিছু লাইক ও রিঅ্যাকশন সুবিধায় নিয়ন্ত্রণ আরোপের ব্যবস্থাও রয়েছে।

এ ছাড়া কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ রাখা হয়েছে। একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তাও দেখানো হবে।

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তায় সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। এসব সমালোচনা, আইনি পদক্ষেপ ও আর্থিক সমঝোতার চাপের মধ্যে কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা।

Tags: AgeVerificationdwnnFacebookInstagramMetaTeenSafety
ShareTweetSend

সর্বশেষ

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

আজ আন্তর্জাতিক সিঙ্গেলস ডে: ১১/১১ ঘিরে উদযাপন ও কেনাকাটার উৎসব

উখিয়ায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত, দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

নভেম্বর ১১, ২০২৬
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

নভেম্বর ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.